ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে সমালোচনার মুখে নায়িকা রুক্মিণী

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

বহুল প্রতীক্ষিত কন্নড় সিনেমা ‘টক্সিক : আ ফেয়ারিটেল ফর গ্রোন–আপস’ মুক্তির পর থেকেই নানা কারণে আলোচনায়। যশ অভিনীত সিনেমায় অভিনেত্রী

2026-08-28T21:16:12+00:00
2026-08-28T21:16:28+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে সমালোচনার মুখে নায়িকা রুক্মিণী
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৯:১৬ পিএম  আপডেট: ২৮.০৮.২০২৬ ৯:১৬ পিএম
সিনেমায় অভিনেত্রী রুক্মিণীর একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছে। ছবি : সংগৃহীত
বহুল প্রতীক্ষিত কন্নড় সিনেমা ‘টক্সিক : আ ফেয়ারিটেল ফর গ্রোন–আপস’ মুক্তির পর থেকেই নানা কারণে আলোচনায়। যশ অভিনীত সিনেমায় অভিনেত্রী রুক্মিণীর একটি দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কের জন্ম দিয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বিশ্বজুড়ে মুক্তি পাওয়া সিনেমাটি পরিচালনা করেছেন গীতু মোহনদাস। ‘কেজিএফ : চ্যাপ্টার ২’-এর পর প্রায় চার বছর পর বড় পর্দায় ফিরেছেন যশ। গোয়াকে ঘিরে তৈরি গল্পে তাকে দেখা গেছে দ্বৈত চরিত্রে। সিনেমায় আরও অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্ত।

মুক্তির পর রুক্মিণীর একটি দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য দেখা যায়। এক দর্শক ‘এক্স’-এ লিখেছেন, ‘এ ধরনের দৃশ্য কীভাবে গ্রহণ করব? রুক্মিণী, সত্যিই তোমার কাছ থেকে এমন কিছু আশা করিনি।’


অন্য এক দর্শক রুক্মিণীর পক্ষে অবস্থান নিয়ে দাবি করেন, সিনেমায় তার কোনো চুম্বন বা ঘনিষ্ঠ প্রেমের দৃশ্য নেই। তবে একই সঙ্গে সিনেমাটিতে অভিনয় না করাই তার জন্য ভালো হতো বলেও মন্তব্য করেন।

আরেক দর্শক সরাসরি রুক্মিণীর উদ্দেশে লিখেছেন, ‘এটা কী? এমন সস্তা চিত্রনাট্য কেন?’

এদিকে রুক্মিণীর দৃশ্যের পাশাপাশি সিনেমার গল্প, চিত্রনাট্য ও নির্মাণশৈলী নিয়েও দর্শকদের মধ্যে বিতর্ক চলছে। কিয়ারা ও যশের ঘনিষ্ঠ দৃশ্য নিয়েও এর আগে আলোচনা হয়েছিল। নির্মাতাদের ভাষ্য, গল্পের প্রয়োজনেই এসব দৃশ্য রাখা হয়েছে।

সূত্র : ইন্ডিয়া টুডে


সময়ের আলো/এমকে
  বিষয়:   ঘনিষ্ঠ  অভিনয়  সমালোচনা  রুক্মিণী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: