বিয়ের পরদিন নিখোঁজ বর, কলাবাগানে মিলল ঝুলন্ত মরদেহ

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিয়ের একদিন পরেই রহস্যজনকভাবে নিখোঁজ হন বর আবু সালেম প্রধান (২৮)। নিখোঁজের এক দিন পরে শুক্রবার (২৮ আগস্ট)

2026-08-28T21:53:20+00:00
2026-08-28T21:53:20+00:00
 
  শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬,
১৩ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
সারাদেশ
বিয়ের পরদিন নিখোঁজ বর, কলাবাগানে মিলল ঝুলন্ত মরদেহ
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৯:৫৩ পিএম 
আবু সালেম প্রধান। ছবি : সংগৃহীত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিয়ের একদিন পরেই রহস্যজনকভাবে নিখোঁজ হন বর আবু সালেম প্রধান (২৮)। নিখোঁজের এক দিন পরে শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার সাপগাছি-হাতিয়াদহ এলাকার একটি কলাবাগান থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত আবু সালেম গোবিন্দগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের মধ্য মীরপাড়া গ্রামের ইশাহাক প্রধানের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে উপজেলার কাটাখালী বালুয়াহাট এলাকায় অবস্থিত ইউনিক ইন্টারন্যাশনাল স্কুলে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার আবু সালেমের বিয়ে হয়। পরদিন বৃহস্পতিবার সকালে তিনি বালুয়া বাজারের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর আর বাসায় ফেরেননি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে সাপগাছি-হাতিয়াদহ এলাকার একটি কলাবাগানে ইউক্যালিপটাস গাছের সঙ্গে গলায় লুঙ্গি প্যাঁচানো অবস্থায় এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা বিষয়টি পুলিশকে জানান।


খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করলে নিহতের চাচাতো ভাই কহিদ মিয়া মরদেহ শনাক্ত করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয় বলেও জানা গেছে।

স্থানীয়রা জানান, নিখোঁজের পর শুক্রবার তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এটি হত্যা না আত্মহত্যা তা নিয়ে স্থানীয়দের সন্দেহ রয়েছে। 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।

সময়ের আলো/আতা


  বিষয়:   বিয়ে  নিখোঁজ  বর  ঝুলন্ত মরদেহ  সময়ের আলো  গোবিন্দগঞ্জ  গাইবান্ধা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: