‘আ. লীগকে ফেরাতে রাজনীতি ঘোলাটে করছে জামায়াত’

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে ফিরিয়ে আনতে জামায়াত দেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে কি না, সে বিষয়ে সবাইকে সজাগ

2026-08-28T16:08:38+00:00
2026-08-28T16:08:59+00:00
 
  শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬,
১৩ ভাদ্র ১৪৩৩
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
রাজনীতি
‘আ. লীগকে ফেরাতে রাজনীতি ঘোলাটে করছে জামায়াত’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ৪:০৮ পিএম  আপডেট: ২৮.০৮.২০২৬ ৪:০৮ পিএম
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম। ছবি : সংগৃহীত
আওয়ামী লীগকে আবারও রাজনীতিতে ফিরিয়ে আনতে জামায়াত দেশের রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে কি না, সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে রাজধানীর কামরাঙ্গীরচরে লোহার ব্রিজ সংস্কার শেষে যান চলাচলের জন্য উন্মুক্তকরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

ডিএসসিসি প্রশাসক বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসেছে মাত্র ৬ মাস। রাতারাতি বিদ্যুৎ ও গ্যাস সংকটের সমাধান করা সম্ভব নয়। এজন্য সরকারের কিছু সময় লাগবে।

তিনি বলেন, অথচ বিরোধী দল ৬ মাস না যেতেই সরকারের বিরুদ্ধে লেগেছে, যাতে সরকার দেশের জন্য কাজ করতে না পারে।


তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ভোটের মাধ্যমেই সরকার পরিবর্তন হবে। বিএনপি আগামী পাঁচ বছরে দেশে সুশাসন, গণতন্ত্র ও জনগণের অধিকার ফিরিয়ে দেবে। একই সঙ্গে গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জানানো হয়, দীর্ঘদিন সংস্কারের অভাবে কামরাঙ্গীরচরের লোহার ব্রিজটি জরাজীর্ণ হয়ে পড়েছিল। বিভিন্ন স্থানে মরিচা ধরে বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছিলেন স্থানীয়রা। দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে অগ্রাধিকার ভিত্তিতে ব্রিজটি সংস্কার করা হয়।

ব্রিজটি পুনরায় উন্মুক্ত হওয়ায় এলাকার বিপুলসংখ্যক মানুষ উপকৃত হবেন। যানবাহন চলাচলের সুযোগ না থাকলেও স্থানীয়রা এখন নিরাপদে পায়ে হেঁটে ব্রিজটি পার হতে পারবেন।


সময়ের আলো/এমকে


  বিষয়:   আওয়ামী লীগ  রাজনীতি  ঘোলাটে  জামায়াত  সময়ের আলো 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: