দ্বিতীয় দিনেই ‘টক্সিক’-এর আয় অর্ধেকের নিচে

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

‘টক্সিক : এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ সিনেমা মুক্তির দ্বিতীয় দিনেই বক্স অফিসে বড় ধাক্কা খেয়েছে। দক্ষিণী তারকা যশ অভিনীত

2026-08-28T23:13:36+00:00
2026-08-28T23:13:36+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
দ্বিতীয় দিনেই ‘টক্সিক’-এর আয় অর্ধেকের নিচে
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১১:১৩ পিএম 
ছবি : সংগৃহীত
‘টক্সিক : এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ সিনেমা মুক্তির দ্বিতীয় দিনেই বক্স অফিসে বড় ধাক্কা খেয়েছে। দক্ষিণী তারকা যশ অভিনীত বহুল প্রতীক্ষিত এই সিনেমা  প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে আয় কমেছে প্রায় ৬৪ শতাংশ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মুক্তির তৃতীয় দিনে ভারতের নয়ডার একটি প্রেক্ষাগৃহে সকাল ৯টার শোতে কোনো দর্শকই ছিলেন না। ৩০০ আসনের ওই প্রেক্ষাগৃহে সকাল সাড়ে ১০টার শোতে উপস্থিত ছিলেন মাত্র পাঁচজন দর্শক।

গীতু মোহনদাস পরিচালিত সিনেমাটি মুক্তির প্রথম দিনে ভারতে ১০১ কোটি ১০ লাখ রুপি আয় করে। তবে দ্বিতীয় দিনে আয় কমে দাঁড়ায় ৩৬ কোটি ৪০ লাখ রুপিতে। বক্স অফিস ট্র্যাকিং ওয়েবসাইট স্যাকনিল্ক এ তথ্য জানিয়েছে।

প্রথম দুই দিনে ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ১৩৭ কোটি ৫০ লাখ রুপি। এ সময় ১৯ হাজার ৪১৩টি শোতে সিনেমাটির আসন পূর্ণ হওয়ার হার ছিল ২৬ দশমিক ৬ শতাংশ।


ভারতের বাইরে দ্বিতীয় দিনে ‘টক্সিক’ আয় করেছে ১০ কোটি রুপি। এতে আন্তর্জাতিক বাজারে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২৬ কোটি ২৫ লাখ রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী প্রথম দুই দিনে সিনেমাটির মোট আয় হয়েছে ১৯০ কোটি ৭৫ লাখ রুপি।

ভারতে শুক্রবার রাখিবন্ধনের ছুটির কারণে সিনেমাটির আয় বাড়তে পারে বলে আশা করা হচ্ছে। ফলে এদিনই বিশ্বব্যাপী ‘টক্সিক’ ২০০ কোটি রুপির মাইলফলক পার করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মূলত কন্নড় ভাষায় নির্মিত হলেও সিনেমাটি কন্নড়ের চেয়ে হিন্দি সংস্করণে তুলনামূলক ভালো ব্যবসা করছে। তেলুগু সংস্করণ থেকেও ভালো সাড়া মিলছে। তবে তামিল ও মালয়ালম সংস্করণে এখনো আশানুরূপ আয় করতে পারেনি সিনেমাটি।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   টক্সিক  আয়  অর্ধেক  সিনেমা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: