নেপাল থেকে ফিরলেন খরাজ, জানালেন কীভাবে পৌঁছালেন কলকাতায়

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

টলিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। নেপালে নতুন ছবির শুটিং করতে গিয়ে প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছিলেন তিনি। স্ত্রী

2026-08-29T01:38:39+00:00
2026-08-29T01:38:39+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
নেপাল থেকে ফিরলেন খরাজ, জানালেন কীভাবে পৌঁছালেন কলকাতায়
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১:৩৮ এএম 
টলিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। ছবি : সংগৃহীত
টলিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। নেপালে নতুন ছবির শুটিং করতে গিয়ে প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছিলেন তিনি। স্ত্রী প্রতিভা মুখোপাধ্যায়কে সঙ্গে নিয়ে কয়েক দিন কার্যত অনিশ্চয়তার মধ্যেই কাটাতে হয়েছে তাকে। অবশেষে সব শঙ্কার অবসান ঘটিয়ে নিরাপদে কলকাতায় ফিরেছেন খরাজ ও তার স্ত্রী। 

কলকাতায় ফিরে নিজেই অনুরাগীদের আশ্বস্ত করেছেন অভিনেতা। জানিয়েছেন, নানা প্রতিকূলতা পেরিয়ে তারা দুজনই নিরাপদে বাড়ি ফিরেছেন।

বাংলাদেশের সিনেমা ‘শিকার’-এর শুটিংয়ের জন্য নেপালের পোখরায় গিয়েছিলেন খরাজ। কিন্তু সেখানে অবস্থানকালে আকস্মিক বন্যা ও ভূমিকম্প পরিস্থিতিকে জটিল করে তোলে। যোগাযোগ ও যাতায়াতব্যবস্থায় বিঘ্ন ঘটায় সেখান থেকে বেরিয়ে আসতেও নানা সমস্যার মুখোমুখি হতে হয় তাকে।

কলকাতা বিমানবন্দরে পৌঁছে খরাজ জানান, তিনি ও তার স্ত্রী প্রতিভা পোখরায় শুটিং করতে গিয়েছিলেন। সেখান থেকে নানা বাধা পেরিয়ে প্রথমে গোরখপুরে পৌঁছান। পরে সেখান থেকেই কলকাতার উদ্দেশে রওনা দেন।


তিনি জানান, বহু মানুষ তাদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সবার ভালোবাসা ও শুভকামনায় শেষ পর্যন্ত নিরাপদে কলকাতায় ফিরতে পেরেছেন তারা। আগামী দিনেও দর্শকদের জন্য আরও ভালো কাজ উপহার দেওয়ার আশাবাদ ব্যক্ত করেন অভিনেতা।

খরাজের এই দুর্যোগপূর্ণ সময়ের খবর নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে জানাচ্ছিলেন তার ছেলে বিহু মুখোপাধ্যায়। বাবার অবস্থান ও পরিস্থিতি নিয়ে তার পোস্টগুলোতে উদ্বিগ্ন অনুরাগীরাও নিয়মিত খোঁজখবর নিচ্ছিলেন।

এদিকে একই সময়ে সিনেমার কাজেই নেপালে অবস্থান করছিলেন বাংলাদেশের অভিনেত্রী অপু বিশ্বাস। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, তিনি নিরাপদে আছেন। সিনেমার কাজের জন্য নেপালে থাকা অন্যরাও নিরাপদে রয়েছেন বলেও তিনি আশ্বস্ত করেন। কাঠমান্ডু থেকে তার ঢাকায় ফেরার কথা রয়েছে আজ।

অন্যদিকে, ‘শিকার’ সিনেমার শুটিংয়ে নেপালে গিয়েছিলেন অভিনেতা রজতাভ দত্তও। তবে দুর্যোগপূর্ণ পরিস্থিতি তৈরির আগেই তিনি কলকাতায় ফিরে আসেন।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   নেপাল  খরাজ  কলকাতায়  অভিনেতা 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: