গুলশানের চামেলী সিনেমায় বাপ্পারাজ

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

দীর্ঘ বিরতির পর আবারও নতুন সিনেমায় চিত্রনায়ক বাপ্পারাজ। পরিচালক এমডি ইকবালের ‘গুলশানের চামেলী’তে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ

2026-08-29T02:58:53+00:00
2026-08-29T02:58:53+00:00
 
  শনিবার, ২৯ আগস্ট ২০২৬,
১৪ ভাদ্র ১৪৩৩
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
আনন্দ সময়
গুলশানের চামেলী সিনেমায় বাপ্পারাজ
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ২:৫৮ এএম 
দীর্ঘ বিরতির পর আবারও নতুন সিনেমায় চিত্রনায়ক বাপ্পারাজ। ছবি : সংগৃহীত
দীর্ঘ বিরতির পর আবারও নতুন সিনেমায় চিত্রনায়ক বাপ্পারাজ। পরিচালক এমডি ইকবালের ‘গুলশানের চামেলী’তে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমাটিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তাকে। বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমাটির প্রযোজক জাহাঙ্গীর সিকদার। 

পরিচালক এমডি ইকবাল বলেন, ‘বাপ্পারাজের চরিত্রটি নিয়ে এখনই বিস্তারিত বলতে চাইছি না। তার কাছে গল্প ও চরিত্রটি পছন্দ হয়েছে। তিনি কাজটি করার বিষয়ে সম্মতি দিয়েছেন। তার মতো একজন অভিজ্ঞ অভিনেতা সিনেমাটিতে যুক্ত হওয়ায় আমরাও আনন্দিত। 

বাপ্পারাজকে যে চরিত্রে দেখা যাবে, সেটি সিনেমার গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার অভিজ্ঞতা ও অভিনয় দক্ষতা চরিত্রটিকে আরও সমৃদ্ধ করবে বলে আমাদের বিশ্বাস।’

পরিচালক জানান, ‘গুলশানের চামেলী’ সিনেমাটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর থেকে সিনেমাটির শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে। চলতি মাসের প্রথম সপ্তাহে রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘গুলশানের চামেলী’ সিনেমার মহরত অনুষ্ঠিত হয়েছে। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সিনেমাটির যাত্রা শুরু হয়।


রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড দেখানো হবে ‘গুলশানের চামেলী’ সিনেমাটিতে। সিনেমার গল্প একজন পতিতার জীবনের। যে কি না বিনা অপরাধে শাস্তি পায়। মূলত যিনি হবেন সিনেমার নায়ক আবার খলনায়ক। 

সবচেয়ে বড় কথা এ সিনেমাতে কোনো নায়ক নেই। নায়িকা প্রধান গল্পের সিনেমা হবে এটি। সিনেমাটিতে আরও অভিনয় করছেন কিংবদন্তি অভিনেত্রী রোজিনা, ওমর সানী, আমিন খান, আশীষ খন্দকার, আজমেরী হক বাঁধন, অ্যাডলফ খান ও কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকারসহ অনেকে।

সময়ের আলো/প্রিন্ট/কেএইচও


  বিষয়:   গুলশান  চামেলী সিনেমা  বাপ্পারাজ 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: