দেশে ফিরে নেপালে আটকে থাকার অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

নেপালে সিনেমার শুটিং করতে গিয়ে প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছিল চিত্রনায়িকা অপু বিশ্বাস। দেশটির বিভিন্ন অঞ্চলে যোগাযোগব্যবস্থা ব্যাহত হলেও শেষ পর্যন্ত

2026-08-29T04:07:05+00:00
2026-08-29T04:07:05+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
দেশে ফিরে নেপালে আটকে থাকার অভিজ্ঞতা জানালেন অপু বিশ্বাস
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৪:০৭ এএম 
চিত্রনায়িকা অপু বিশ্বাস। ছবি : সংগৃহীত
নেপালে সিনেমার শুটিং করতে গিয়ে প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়েছিল চিত্রনায়িকা অপু বিশ্বাস। দেশটির বিভিন্ন অঞ্চলে যোগাযোগব্যবস্থা ব্যাহত হলেও শেষ পর্যন্ত শুটিং শেষ করে নিরাপদে বাংলাদেশে ফিরেছেন তিনি।

কামরুজ্জামান রোমানের পরিচালনায় নির্মিত ‘শিকার’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে অপু বিশ্বাসসহ বাংলাদেশ ও কলকাতার একাধিক শিল্পী নেপালে গিয়েছিলেন। পাহাড়ি অঞ্চলের মনোরম পরিবেশে শুটিং চললেও হঠাৎ বৈরী আবহাওয়ার কারণে কঠিন হয়ে ওঠে পরিস্থিতি। এমন পরিস্থিতিতে দ্রুত শুটিং শেষ করে দেশে ফেরার সিদ্ধান্ত নেয় সিনেমাটির টিম।

শুক্রবার (২৮ আগস্ট) রাতে বাংলাদেশে পৌঁছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অপু বিশ্বাস। 

অপু বিশ্বাস বলেন, পুরো টিম নিরাপদেই ছিল। তবে একসঙ্গে সবাইকে নিয়ে দেশে ফেরার বিষয়টি কিছুটা চ্যালেঞ্জিং ছিল।


তিনি বলেন, নেপালে থাকা অবস্থায় আমরা বড় ধরনের কোনো সমস্যায় পড়িনি। শেষ পর্যন্ত নিরাপদে দেশে ফিরতে পারায় শান্তি লাগছে।

তিনি আরও বলেন, এই দুর্যোগের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও কষ্টের। এমন পরিস্থিতি ভাষায় প্রকাশ করা কঠিন। হতাহতরা হয়ত আমার আপনজন নন, কিন্তু তারা আমার এবং আপনাদেরও আপনজন।

অপু বিশ্বাস বলেন, সত্যি বলতে, যারা এ ধরনের বড় ক্ষতির মুখোমুখি হয়েছেন, তারাই এর কষ্টটা সবচেয়ে ভালো বুঝতে পারবেন। আমরা নেপালিদের কথা নিজের কানে শুনেছি, তাদের আহাজারি দেখেছি। সেই দৃশ্য ও অনুভূতি কীভাবে ভাষায় প্রকাশ করব, তা সত্যিই আমার জানা নেই।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   নেপাল  অভিজ্ঞতা  অপু বিশ্বাস 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: