ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর সেতু পর্যন্ত ঢাকামুখী লেনে প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার দুপুর

2026-08-29T10:07:50+00:00
2026-08-29T10:45:30+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১০:০৭ এএম  আপডেট: ২৯.০৮.২০২৬ ১০:৪৫ এএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজট। ছবি : সংগৃহীত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর সেতু পর্যন্ত ঢাকামুখী লেনে প্রায় ৫০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার দুপুর থেকে শুরু হওয়া এই যানজট শনিবার (২৯ আগস্ট) সকালেও অব্যাহত রয়েছে, যার ফলে হাজার হাজার যানবাহন আটকে পড়ে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর সেতুর ঢাকা অভিমুখী লেনের একটি অংশ বড় গর্তের সৃষ্টি হয়ে ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় শুক্রবার বেলা ১১টার দিকে জরুরি সংস্কারকাজ শুরু করে সড়ক বিভাগ। সংস্কারকাজ চলাকালীন মহাসড়কের দুই লেনের একটি বন্ধ রেখে বিকল্প এক লেন দিয়ে সীমিত পরিসরে যানবাহন চলাচল করতে দেওয়ায় এই দীর্ঘ যানজটের সূত্রপাত হয়। শনিবার অতিরিক্ত যানবাহনের চাপ একটিমাত্র লেন দিয়ে পার হতে গিয়ে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে এবং তা ছড়িয়ে পড়ে কুমিল্লার চান্দিনা পর্যন্ত।


এই দীর্ঘ যানজটে পড়ে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন বিদেশগামী যাত্রী, রোগী ও সাধারণ বা পথচারীরা। ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে আটকে থেকে চালক ও যাত্রীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। স্টার লাইন বাসের চালক ইয়াহিয়া জানান, তিনি শুক্রবার মধ্যরাত থেকে যানজটে আটকে আছেন। একইভাবে সেন্টমার্টিন পরিবহনের চালক হুমায়ুন আজাদ ও বাসযাত্রী মাহবুব জানান, দীর্ঘ সময় ধরে আটকে থাকায় যাত্রীদের দুর্ভোগের সীমা নেই।

পরিস্থিতি নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশ কাজ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রেম দাস রায় ও কাঁচপুর হাইওয়ে থানার ওসি সফিউল ইসলাম জানান, আষাড়িয়ারচর সেতু এলাকার এক লেনে জরুরি সংস্কারকাজ চলার কারণেই মূলত এই যানজটের সৃষ্টি হয়েছে। যান চলাচল স্বাভাবিক করতে এবং যানজট নিরসনে হাইওয়ে পুলিশের একাধিক টিম মাঠে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   আষাড়িয়ারচর  সেতু  সংস্কার  ঢাকা  চট্টগ্রাম  মহাসড়ক  যানজট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: