ঘুস খেতে হলেও শিক্ষার বিকল্প নেই : হাসনাত

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

সারাদেশ

শিক্ষার কোনো বিকল্প নেই, এমন মন্তব্য করতে গিয়ে ঘুস নিয়ে ব্যতিক্রমী এক উদাহরণ টেনেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য

2026-08-28T23:15:21+00:00
2026-08-28T23:39:00+00:00
 
  মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
সারাদেশ
ঘুস খেতে হলেও শিক্ষার বিকল্প নেই : হাসনাত
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১১:১৫ পিএম  আপডেট: ২৮.০৮.২০২৬ ১১:৩৯ পিএম
হাসনাত আবদুল্লাহ। ছবি : সময়ের আলো
শিক্ষার কোনো বিকল্প নেই, এমন মন্তব্য করতে গিয়ে ঘুস নিয়ে ব্যতিক্রমী এক উদাহরণ টেনেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। 

হাসনাত আবদুল্লাহ বলেন, ঘুস খেতে হলেও শিক্ষার বিকল্প নেই। একজন মূর্খ ব্যক্তি চায়ের দোকানে বসে ঘুস চাইলে তাকে কেউ এক টাকাও দেবে না। আর একজন শিক্ষিত ব্যক্তি চাওয়ার আগেই তাকে ঘুস দিয়ে দেওয়া হবে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, পড়াশোনায় ভালো করলে শুধু শিক্ষার্থী নয়, তার পরিবারেরও উপকার হয়। মেধাবী শিক্ষার্থীর বাবা-মা ভালো হাসপাতালে চিকিৎসা নিতে পারেন এবং চিকিৎসকরাও তাদের গুরুত্ব দিয়ে চিকিৎসাসেবা দেবেন। তাই জীবনে সফল হতে হলে শিক্ষার্থীদের পড়ালেখায় মনোযোগী হওয়ার বিকল্প নেই।


জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, এই ফলাফল ধরে রাখতে আগামী দুই বছরও তাদের নিরলসভাবে পড়াশোনা চালিয়ে যেতে হবে। পড়াশোনায় মনোযোগ না থাকলে অর্জিত এ+ ফলাফলের মূল্যও একসময় কমে যাবে।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, দেশের বিভিন্ন মানুষের কথা শুনতে হবে এবং অনিয়মের বিরুদ্ধে সবাইকে অবস্থান নিতে হবে। দেশ গঠনে শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই ভবিষ্যৎ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সময়ের আলো/আতা
  বিষয়:   ঘুস  শিক্ষা  হাসনাত আবদুল্লাহ  সময়ের আলো  নাঙ্গলকোট  কুমিল্লা 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: