সয়াবিন তেলের দাম বাড়ার কথা থাকলেও আটকে রেখেছি : বাণিজ্যমন্ত্রী

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করলে দেশে সয়াবিন তেলের দাম আরও বাড়ানোর কথা ছিল। তবে আমদানিকারকদের সঙ্গে আলোচনা ও চাপ প্রয়োগ

2026-11-27T22:22:24+00:00
2026-11-27T22:22:24+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
সয়াবিন তেলের দাম বাড়ার কথা থাকলেও আটকে রেখেছি : বাণিজ্যমন্ত্রী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১০:২২ পিএম 
সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি : সংগৃহীত
সিলেট জেলা পরিষদ মিলনায়তনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করলে দেশে সয়াবিন তেলের দাম আরও বাড়ানোর কথা ছিল। তবে আমদানিকারকদের সঙ্গে আলোচনা ও চাপ প্রয়োগ করে দাম বাড়ানো থেকে বিরত রাখা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে কেএএফসিওর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় অসচ্ছল শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের কৃত্রিম অঙ্গ প্রতিস্থাপনে আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, সয়াবিন ও পাম অয়েল দেশে উৎপাদিত হয় না। তাই আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের দামের ওঠানামার প্রভাব দেশের বাজারেও পড়ে। প্রচলিত মূল্য নির্ধারণের সূত্র অনুযায়ী হিসাব করলে বর্তমানে সয়াবিন তেলের দাম নির্ধারিত মূল্যের চেয়ে কিছুটা বেশি হওয়ার কথা। কিন্তু আমদানিকারকদের রাজি করিয়ে এবং একধরনের চাপ প্রয়োগ করে এখন পর্যন্ত দাম বাড়ানো আটকে রাখা হয়েছে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাজারে পণ্যের সিএফআর মূল্য, বন্দরের আনুষঙ্গিক ব্যয়, প্রক্রিয়াজাতকরণ খরচ ও অপচয়ের পরিমাণ বিবেচনায় নিয়ে প্রতি লিটার তেলের দাম নির্ধারণ করা হয়। এটি কোনো গোপন হিসাব নয়। সাংবাদিকেরা চাইলে বাণিজ্য মন্ত্রণালয় থেকে মূল্য নির্ধারণের সূত্র সংগ্রহ করে নিজেরাই প্রতি লিটারের প্রকৃত খরচ যাচাই করতে পারবেন।


আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত ও সরবরাহ পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক ও স্থিতিশীল রয়েছে। বিশেষ করে রমজানে অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ নিয়ে আপাতত উদ্বেগ বা সংকটের আশঙ্কা নেই।

অনুষ্ঠানে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সংসদ সদস্য এম এ মালেক এবং সিলেট ওয়াসার চেয়ারম্যান মিফতাহ সিদ্দিকীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   সিলেট  সয়াবিন তেলে  বাণিজ্যমন্ত্রী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: