প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৯:৩৪ পিএম

‘চয়ণিকা ফার্মেসি’তে গুলির ঘটনা ঘটে। ছবি : সময়ের আলো
‘চয়ণিকা ফার্মেসি’তে গুলির ঘটনা ঘটে। ছবি : সময়ের আলোখুলনা নগরীর সেন্ট্রাল রোড এলাকায় অবস্থিত ‘চয়ণিকা ফার্মেসি’তে গুলির ঘটনা ঘটেছে। এতে ফার্মেসির মালিকের ছেলে জরিপ পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা আহত জরিপকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশারফ হোসেন জানান, কারা জরিপকে লক্ষ্য করে গুলি চালিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার নেপথ্যের কারণ উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের একাধিক দল কাজ করছে।
ওসি আরও জানান, নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং এ ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে আর না ঘটে, সে লক্ষ্যে এলাকায় নজরদারি জোরদারসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সময়ের আলো/এনএন