চাঁদা না পেয়ে মিল ও চানাচুর কারখানায় গুলি

খুলনা ব্যুরো

সারাদেশ

খুলনা নগরীর লবণচরা থানা এলাকায় চাঁদার টাকা না পেয়ে তুষকাঠ মিল ও চানাচুর কারখানায় গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর)

2026-11-27T17:59:53+00:00
2026-11-27T18:06:06+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
চাঁদা না পেয়ে মিল ও চানাচুর কারখানায় গুলি
খুলনা ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৫:৫৯ পিএম  আপডেট: ২৭.১১.২০২৬ ৬:০৬ পিএম
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
খুলনা নগরীর লবণচরা থানা এলাকায় চাঁদার টাকা না পেয়ে তুষকাঠ মিল ও চানাচুর কারখানায় গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) সাতটার ৬টার দিকে লবণচরার হঠাৎ বাজার এলাকায় পৃথক এ দুটি গুলিবর্ষণের ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানান, গত কয়েক দিন ধরে স্থানীয় একটি সন্ত্রাসী বাহিনীর প্রধান হঠাৎ বাজার এলাকার একটি তুষকাঠ মিলের মালিকের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিলেন। মিল মালিক চাঁদা দিতে অস্বীকৃতি জানালে শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে ওই সন্ত্রাসী বাহিনীর সদস্যরা মিলটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়েন।

অন্যদিকে, হঠাৎ বাজারের পাশে অবস্থিত শামসুর রহমানের চানাচুর কারখানায়ও দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল একই চক্র। চাঁদা না পেয়ে শুক্রবার ভোরে ওই বাহিনীর দুই সদস্য কারখানাটি লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরপর দুটি ব্যবসা প্রতিষ্ঠানে গুলিবর্ষণের ঘটনায় এলাকার ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।


লবণচরা থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মোশাররেফ বলেন, গুলিবর্ষণের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘটনার প্রকৃত কারণ এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া যায়নি এবং আতঙ্কে স্থানীয় কেউ মুখ খুলতে চাইছেন না। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   চাঁদা  তুষকাঠ মিল  চানাচুর কারখানা  গুলি  খুলনা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: