মতলব উত্তরে অবৈধভাবে বালু উত্তোলন, আটক ৫

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

সারাদেশ

চাঁদপুরের মতলব উত্তরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুইটি বালু কাটার ড্রেজারসহ পাঁচজনকে গ্রেফতার করেছে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি।বৃহস্পতিবার (২৭ নভেম্বর)

2026-11-27T18:35:44+00:00
2026-11-27T18:35:44+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
মতলব উত্তরে অবৈধভাবে বালু উত্তোলন, আটক ৫
নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৬:৩৫ পিএম 
আটক ব্যক্তিরা। ছবি : সংগৃহীত
আটক ব্যক্তিরা। ছবি : সংগৃহীত
চাঁদপুরের মতলব উত্তরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে দুইটি বালু কাটার ড্রেজারসহ পাঁচজনকে গ্রেফতার করেছে মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ি। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) মধ্যরাতে উপজেলার নাছিরাকান্দি এলাকায় মেঘনা নদীতে টহল দেওয়ার সময় তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, মতলব উত্তর উপজেলার দশানী গ্রামের নুরুল হক ছৈয়ালের ছেলে মোহন ছৈয়াল (৫৫) এবং একই এলাকার মৃত আবুল হাশেমের ছেলে আতাউর রহমান শিমুল (৪২), গজারিয়া উপজেলার গোমালগাঁও গ্রামের ইসমাইল মিয়ার ছেলে ফরিদ উদ্দিন (৪১), খুলনার খানজাহান আলী উপজেলার আটরা গ্রামের খলিলুর রহমান কালা খানের ছেলে সাখাওয়াত খান (৫৫), রূপসা উপজেলার সিংহারচর গ্রামের মৃত আতিয়া রহমান ঢালীর ছেলে আসলাম ঢালী (৪৫)।

মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে নৌ পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মোহসীন হোসাইনসহ সঙ্গীয় ফোর্স অংশ নেয়।


মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রুহুল আমিন বলেন, মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে নৌ পুলিশের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। গোপন তথ্য ও টহলের ভিত্তিতে নাছিরাকান্দি এলাকায় অভিযান চালিয়ে দুটি বালু কাটার ড্রেজারসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নিয়মিত মামলা করা হয়েছে।

সময়ের আলো/এনএন


  বিষয়:   মতলব উত্তর  বালু উত্তোলন  আটক  চাঁদপুর  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: