চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২০

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেস এলাকায় জুমার নামাজের পর বের করা ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ২০ জনকে আটক করা হয়েছে।শুক্রবার

2026-11-27T18:59:30+00:00
2026-11-27T18:59:56+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২০
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৬:৫৯ পিএম  আপডেট: ২৭.১১.২০২৬ ৬:৫৯ পিএম
জুমার নামাজের পর বের করা ঝটিকা মিছিল। ছবি : সংগৃহীত
জুমার নামাজের পর বের করা ঝটিকা মিছিল। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম নগরীর সিনেমা প্যালেস এলাকায় জুমার নামাজের পর বের করা ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ২০ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) জুমার নামাজ শেষে মিছিল থেকে তাদের আটক করা হয়। পুলিশ ও ছাত্রদল-যুবদলের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে তাদের আটক করেছে। 

পুলিশ জানায়, বিকালে জুমার নামাজ শেষে একদল নেতাকর্মী সিনেমা প্যালেস এলাকায় জড়ো হয়। এরপর তারা স্লোগান দিয়ে মিছিল শুরু করে। এ সময় তারা ‘শেখ হাসিনা, শেখ হাসিনা, আইতাছে শেখ হাসিনা’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘বাংলাদেশ হাসবে, শেখ হাসিনা আসবে’সহ নানা স্লোগান দেন। পরে মিছিলটি লালদীঘির পাড় হয়ে দ্রুত সটকে পড়ে। মিছিল শুরুর পরপরই পুলিশ ও ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা দ্রুত ছুটে আসে। এসময় তারা মিছিলকারীদের ধাওয়া দেন। ধাওয়ার মুখে ছত্রভঙ্গ হয়ে আশপাশের বিভিন্ন অলিগলিতে ঢুকে পড়েন। পরে ওই এলাকা ঘিরে অভিযান চালিয়ে ২০ জনকে আটক করে পুলিশ।

সিএমপির দক্ষিণ বিভাগের উপকমিশনার মো. হাবিবুর রহমান বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা এলাকায় মিছিল করার চেষ্টা করেছিল। খবর পেয়ে পুলিশের একটি টিম সেখানে যায়। পরে অভিযান চালিয়ে ঘটনাস্থল ও আশপাশের এলাকা থেকে ২০ জনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

সময়ের আলো/এনএন
  বিষয়:   চট্টগ্রাম  ছাত্রলীগ  ঝটিকা মিছিল  আটক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: