দাড়ি-টুপি দেখে জঙ্গি তকমা দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

দাড়ি ও টুপি দেখলেই মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া এবং শাপলা চত্বরে রক্ত ঝরানোর সঙ্গে জড়িত অপশক্তি দেশে টিকে থাকতে পারেনি,

2026-11-27T18:56:56+00:00
2026-11-27T18:56:56+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
ধর্ম প্রতিমন্ত্রী
দাড়ি-টুপি দেখে জঙ্গি তকমা দেওয়া অপশক্তি দেশ ছেড়ে পালিয়েছে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৬:৫৬ পিএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
দাড়ি ও টুপি দেখলেই মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া এবং শাপলা চত্বরে রক্ত ঝরানোর সঙ্গে জড়িত অপশক্তি দেশে টিকে থাকতে পারেনি, দেশ ছেড়ে পালিয়েছে বলে মন্তব্য করেছেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের পটিয়া আল-জামিয়া আল-ইসলামিয়ার ৮৭তম বার্ষিক মহাসম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ধর্ম প্রতিমন্ত্রী বলেন, শাপলা চত্বরে যারা রক্ত ঝরিয়েছে এবং দাড়ি-টুপি দেখলেই মানুষকে জঙ্গি তকমা দিয়েছে, সেই অপশক্তি এ দেশে টিকে থাকতে পারেনি। তারা দেশ ছেড়ে পালিয়েছে। তাদের বিরুদ্ধে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছিলেন।

তিনি আরও বলেন, যারা আলেম-ওলামা ও ছাত্রজনতার বুকে গুলি চালিয়েছিল, এ দেশের মানুষ তাদের কখনো মেনে নেবে না। তাদের বিরুদ্ধে দেশের মানুষ আবারও ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামবে।

জুলাই-আগস্টের আন্দোলনে পটিয়া মাদরাসার ভূমিকার কথা তুলে ধরে পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, মাদরাসার শিক্ষার্থীরা যেদিন মাঠে নেমেছিলেন, সেদিনই হাসিনার পতন হয়েছিল। তারাও আন্দোলনকারীদের পাশে সর্বাত্মকভাবে ছিলেন। ফ্যাসিবাদের পতনে মাদরাসার শিক্ষার্থীদের ভূমিকা অনস্বীকার্য।


মাদরাসার মহাপরিচালক একরামুল হক ওদুদীর সভাপতিত্বে দুই দিনব্যাপী এ মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম, বাঁশখালী আসনের সংসদ সদস্য জহিরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগরীসহ দেশবরেণ্য আলেম-ওলামারা।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   দাড়ি  টুপি  জঙ্গি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: