শাহজাদপুরে নিখোঁজ ৩ মাদরাসা শিক্ষার্থী উদ্ধার

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদরাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া তিন শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে

2026-11-27T17:19:22+00:00
2026-11-27T17:22:17+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
শাহজাদপুরে নিখোঁজ ৩ মাদরাসা শিক্ষার্থী উদ্ধার
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৫:১৯ পিএম  আপডেট: ২৭.১১.২০২৬ ৫:২২ পিএম
শাহজাদপুর থানা। ছবি : সংগৃহীত
শাহজাদপুর থানা। ছবি : সংগৃহীত
সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদরাসায় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া তিন শিক্ষার্থীকে উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে উপজেলার নগরডালা গ্রাম থেকে তাদের উদ্ধার করা হয়। পরে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

উদ্ধার হওয়া তিন কিশোরী হলো—হরিরামপুর গ্রামের মোছাম্মাদ মনিজা খাতুন (১৫), মোছাম্মাদ সালমিদা (১৩) ও মোছাম্মাদ ফাতেমা (১৩)। তারা শাহজাদপুর থানাধীন একটি মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী।

শাহজাদপুর থানা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৬ নভেম্বর সকাল ১০টার দিকে মাদ্রাসায় যাওয়ার কথা বলে নিজ নিজ বাড়ি থেকে বের হয় ওই তিন শিক্ষার্থী। সন্ধ্যা হলেও তারা বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে তাদের অভিভাবকরা থানায় অভিযোগ করেন। এ ঘটনায় পৃথক তিনটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

পুলিশ জানায়, তদন্তের একপর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা হয়। পরে নগরডালা গ্রামে অভিযান চালিয়ে তিন কিশোরীকে উদ্ধার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে কিশোরীরা জানায়, প্রেমের টানে তারা বাড়ি থেকে পালিয়ে এসেছিল। পরে প্রেমিকদের সঙ্গে নিয়ে অজানা গন্তব্যে চলে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের। তবে প্রেমিকদের সুনির্দিষ্ট ঠিকানা তাদের জানা নেই বলে পুলিশকে জানিয়েছে।

শাহজাদপুর থানার পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মো. হাফিজুর রহমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের দিকনির্দেশনায় অভিযান পরিচালনা করা হয়। তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মো. এরশাদুল হকের নেতৃত্বে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের উদ্ধার করা হয়।

সময়ের আলো/এনএন











  বিষয়:   শাহজাদপুর  নিখোঁজ  মাদরাসা শিক্ষার্থী  উদ্ধার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: