জয়পুরহাটে ৪২ লাখ টাকা মূল্যের কষ্টিপাথর উদ্ধার

​জয়পুরহাট প্রতিনিধি

সারাদেশ

জয়পুরহাটের পাঁচবিবিতে পুকুরের তলদেশ থেকে ৪২ কেজি ওজনের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি জানায়, উদ্ধার

2026-11-27T17:04:48+00:00
2026-11-27T17:08:45+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
জয়পুরহাটে ৪২ লাখ টাকা মূল্যের কষ্টিপাথর উদ্ধার
​জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৫:০৪ পিএম  আপডেট: ২৭.১১.২০২৬ ৫:০৮ পিএম
উদ্ধার কষ্টিপাথর। ছবি : সংগৃহীত
উদ্ধার কষ্টিপাথর। ছবি : সংগৃহীত
জয়পুরহাটের পাঁচবিবিতে পুকুরের তলদেশ থেকে ৪২ কেজি ওজনের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি জানায়, উদ্ধার মূর্তি দুটির আনুমানিক সিজার মূল্য ৪২ লাখ টাকা।

​শুক্রবার (২৭ নভেম্বর) ভোরে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধীন হাটখোলা বিওপির সদস্যরা উপজেলার পূর্ব উচনা এলাকায় এই অভিযান চালান।

​জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব উচনার একটি পুকুরে কষ্টিপাথরের মূর্তি লুকিয়ে রাখা হয়েছে বলে তাঁরা জানতে পারেন। এরপর বিজিবির দুটি টহল দল ওই এলাকায় গিয়ে অভিযান পরিচালনা করে এবং পুকুরের পানির নিচে তল্লাশি চালিয়ে মূর্তি দুটি উদ্ধার করে।


​উদ্ধার হওয়া মূর্তিগুলোর একটির ওজন ২৫ কেজি এবং অপরটির ওজন ১৭ কেজি। বিজিবির ধারণা, ভারতে পাচারের উদ্দেশ্যেই সেগুলো পুকুরের তলদেশে লুকিয়ে রাখা হয়েছিল।

​লে. কর্নেল লতিফুল বারী আরও জানান, উদ্ধারকৃত মূর্তি দুটি প্রত্নতত্ত্ব অধিদফতরের পাহাড়পুর বৌদ্ধ বিহার কর্তৃপক্ষের প্রতিনিধির কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।

সময়ের আলো/এনএন
  বিষয়:   জয়পুরহাট  পুকুর  কষ্টিপাথর  উদ্ধার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: