উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে বৃদ্ধ নিহত

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি

সারাদেশ

বরিশালের উজিরপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিদ্দিকুর রহমান (৭৫) নামে বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক রাহাত সরদার (২৫)

2026-11-27T17:29:56+00:00
2026-11-27T17:29:56+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
উজিরপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে বৃদ্ধ নিহত
বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৫:২৯ পিএম 
বিক্ষুব্ধ জনতা তিন ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখেন। ছবি : সময়ের আলো
বিক্ষুব্ধ জনতা তিন ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখেন। ছবি : সময়ের আলো
বরিশালের উজিরপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিদ্দিকুর রহমান (৭৫) নামে বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলচালক রাহাত সরদার (২৫) গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা তিন ঘণ্টা ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে দক্ষিণাঞ্চলের প্রায় ২১টি জেলার সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়।

শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো-ব-১২-৬৩১০) সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি বাসের ভেতরে ঢুকে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের আরোহী সিদ্দিকুর রহমানের মৃত্যু হয়। গুরুতর আহত চালক রাহাত সরদারকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাহাত হাওলাদার উজিরপুর উপজেলার শিকারপুর বন্দরের মুদি দোকানি রুহুল আমিনের ছেলে। দোকান বন্ধ করে নিজ বাড়ি আটিপাড়া গ্রামে ফেরার পথে তার মোটরসাইকেলে ওঠেন আত্মীয় সিদ্দিকুর রহমান। তিনি বড়াকোঠা ইউনিয়নের গাজীরপাড় গ্রামের মোহাম্মদ হাজীর ছেলে। পথে দুর্ঘটনার শিকার হয়ে প্রাণ হারান তিনি।


দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

উজিরপুর মডেল থানার ওসি রকিবুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করেন। ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন।

সময়ের আলো/এনএন
  বিষয়:   বানারীপাড়া  বরিশাল  উজিরপুর  বাস-মোটরসাইকেল সংঘর্ষ  বৃদ্ধ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: