বদলগাছীতে সরকারি আমন ধান-চাল সংগ্রহ শুরু

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশ

নওগাঁর বদলগাছীতে অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০২৬-২৭ মৌসুমে সরকারি খাদ্যশস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে।শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা খাদ্য

2026-11-27T19:19:41+00:00
2026-11-27T19:19:41+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
বদলগাছীতে সরকারি আমন ধান-চাল সংগ্রহ শুরু
বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৭:১৯ পিএম 
ফিতা কেটে কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো. ফজলে হুদা। ছবি : সময়ের আলো
ফিতা কেটে কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো. ফজলে হুদা। ছবি : সময়ের আলো
নওগাঁর বদলগাছীতে অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০২৬-২৭ মৌসুমে সরকারি খাদ্যশস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে।

শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা খাদ্যগুদাম চত্বরে ফিতা কেটে কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো. ফজলে হুদা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বলেন, সরকারি নীতিমালা অনুসরণ করে সরাসরি কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করা হচ্ছে কি না, তা সবাইকে তদারকি করতে হবে। কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করতেই সরকার সরাসরি ধান-চাল সংগ্রহ কার্যক্রম পরিচালনা করছে। এ উদ্যোগে কৃষকরা যেমন লাভবান হবেন, তেমনি দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে জানানো হয়, চলতি মৌসুমে বদলগাছী উপজেলায় কৃষকদের কাছ থেকে প্রতি কেজি ৩৫ টাকা দরে ৮৪৪ মেট্রিক টন আমন ধান এবং মিলারদের কাছ থেকে প্রতি কেজি ৪৯ টাকা দরে ১৪৩ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ সংগ্রহ অভিযান চলবে।


উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শেখ ইমাম মোশারফ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজল সরকার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মিজানুর রহমান, উপজেলা খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) আতিকুর রহমানসহ স্থানীয় কৃষক ও চালকল মালিকেরা।

সময়ের আলো/এনএন
  বিষয়:   বদলগাছী  আমন ধান-চাল  সংগ্রহ  শুরু  নওগাঁ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: