প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৭:৪১ পিএম

গ্রেফতার মো. আশেক এলাহী। ছবি : সংগৃহীত
গ্রেফতার মো. আশেক এলাহী। ছবি : সংগৃহীতনওগাঁর মহাদেবপুরে উপজেলা আওয়ামী ওলামা লীগের সভাপতি মো. আশেক এলাহীকে (৫৫) আটক করেছে পুলিশ। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বাগধানা গ্রামের নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
আশেক এলাহী বাগধানা গ্রামের মৃত মশর উদ্দীন মণ্ডলের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, আশেক এলাহী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী ওলামা লীগের উপজেলা সভাপতি এবং ঢাকার শাহ আলী থানা শ্রমিক লীগের সহসভাপতি ছিলেন। এলাকায় অবস্থান করে গোপনে সাংগঠনিক কার্যক্রম চালানোর অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। হাট চকগৌরী বাজারে সংঘটিত সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে আটক দেখানো হয়েছে।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার (২৮ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।
সময়ের আলো/এনএন