বাজার নিয়ন্ত্রণে বাণিজ্যমন্ত্রী সফল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রশংসা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন

2026-11-27T20:11:51+00:00
2026-11-27T20:11:51+00:00
 
  শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
সারাদেশ
বাজার নিয়ন্ত্রণে বাণিজ্যমন্ত্রী সফল : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ৮:১১ পিএম 
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি : সংগৃহীত
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। ছবি : সংগৃহীত
বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখায় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের প্রশংসা করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। গত রমজানে মানুষ স্বস্তিতে বাজার করতে পেরেছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, আগামী রমজানেও এ স্বস্তি বজায় থাকবে।

শুক্রবার (২৭ নভেম্বর) সিলেট জেলা স্টেডিয়ামে ‘রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সিলেটের আঞ্চলিক ভাষায় বাণিজ্যমন্ত্রীর প্রশংসা করে হুমায়ুন কবির বলেন, ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল বাণিজ্যমন্ত্রী আব্দুল মুক্তাদির সাহেব। সফল এ কারণে কই, তাইন বাজার ঠান্ডা রাখুইন সবসময় এবং বাজার আমরার ক্রয় নিয়ন্ত্রণে রাখুইন।’

তিনি আরও বলেন, ‘গত রোজা তো আরামে খাইছি, আগামী রোজা তো আরামে খাইমু। এবং এই ব্যবস্থা করছেন কে? আমরার সিলেটের কৃতী সন্তান, সিলেট-১ আসনের এমপি জননেতা আব্দুল মুক্তাদির।’

এ সময় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকেরও প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের ক্রীড়াঙ্গনে যুগান্তকারী ভূমিকা রাখবেন আমিনুল হক। এ সময়ের মধ্যে তিনি বাংলাদেশের শ্রেষ্ঠ ক্রীড়ামন্ত্রী হিসেবে পরিচিতি পাবেন বলেও আশা প্রকাশ করেন হুমায়ুন কবির।

সিলেটের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ক্রীড়া প্রতিমন্ত্রীর সহযোগিতার কথা তুলে ধরে তিনি বলেন, সিলেটের ক্রীড়ার উন্নয়ন নিয়ে কোনো দাবি জানালে আমিনুল হক কখনো না করেন না।


অনুষ্ঠানে মন্ত্রীদের ফুটবল খেলার প্রসঙ্গও তোলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘আমরা তো সব সময় টেলিভিশনে বা রাজনৈতিক অনুষ্ঠানে কথা বলি। যদি সুযোগ দেন, বাণিজ্যমন্ত্রীর একটা পেনাল্টি কিক দেখতে পারি, শ্রমমন্ত্রীর একটা পেনাল্টি কিক দেখতে পারি। আর আমি ক্ষুদ্র মন্ত্রী, আমারও একটা দেখতে পারেন।’

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের স্মৃতিচারণ করে হুমায়ুন কবির বলেন, তিনি ছিলেন সিলেটের শ্রেষ্ঠ সন্তানদের একজন। তার নানা গুণাবলি থেকে সবার শিক্ষা নেওয়া উচিত। ঐতিহ্যবাহী, ভদ্র ও শিক্ষানুরাগী এ পরিবার জাতীয় রাজনীতিতে নেতৃত্ব দিয়েছে উল্লেখ করে তিনি পরিবারটির ভালো গুণাবলি দৈনন্দিন জীবনে চর্চা ও স্মরণ রাখার আহ্বান জানান।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   বাজার  নিয়ন্ত্রণ  বাণিজ্যমন্ত্রী  পররাষ্ট্র প্রতিমন্ত্রী  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: