দুমকিতে মসজিদের কক্ষ থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীর দুমকি বায়তুল মামুর জামে মসজিদের একটি কক্ষ থেকে মুয়াজ্জিন মো. সায়েমের (২০) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট)

2026-08-29T12:39:19+00:00
2026-08-29T12:39:19+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
দুমকিতে মসজিদের কক্ষ থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার
দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১২:৩৯ পিএম 
মসজিদের কক্ষ থেকে মুয়াজ্জিনের মরদেহ উদ্ধার। ছবি : সময়ের আলো
পটুয়াখালীর দুমকি বায়তুল মামুর জামে মসজিদের একটি কক্ষ থেকে মুয়াজ্জিন মো. সায়েমের (২০) মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার উত্তর পাঙ্গাসিয়া গ্রামের হাওলাদার বাড়ি মসজিদের একটি কক্ষ থেকে তার মরদেহ পাওয়া যায়।

নিহত সায়েম পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠী ইউনিয়নের জামুরা গ্রামের মৃত আব্দুল জব্বার মৃধার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার এশার নামাজের সময় মুসল্লি মো. ইউসুফ হাওলাদার মসজিদে এসে প্রথম সায়েমকে না পেয়ে তার ঘরে যান এবং সেখানে রহস্যজনক অবস্থায় তাকে দেখতে পান। পরবর্তীতে তিনি অন্যান্য মুসল্লি ও স্থানীয়দের খবর দেন। নিহতের নিজ কক্ষের সিলিং ফ্যানের হুকের সঙ্গে একটি চিকন প্লাস্টিকের রশি ঝুলতে দেখা যায় এবং সায়েমের গলায় ফাঁসের দাগ রয়েছে।


নিহতের ভাই কামাল হোসেনসহ পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এটি হত্যা না আত্মহত্যা, তা তদন্ত সাপেক্ষে বের করা হবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   পটুয়াখালী  দুমকি  মসজিদ  মুয়াজ্জিন  মরদেহ উদ্ধার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: