জয়ার বকুনি এড়াতে অমিতাভের মজার কৌশল

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

স্ত্রী জয়া বচ্চনের বকুনি থেকে বাঁচতে আগেভাগেই সতর্ক থাকেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। এজন্য কিছু মজার কৌশল অবলম্বন করেন

2026-08-29T12:51:54+00:00
2026-08-29T12:58:31+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
জয়ার বকুনি এড়াতে অমিতাভের মজার কৌশল
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১২:৫১ পিএম  আপডেট: ২৯.০৮.২০২৬ ১২:৫৮ পিএম
জয়া বচ্চন ও অমিতাভ বচ্চন। ছবি : সংগৃহীত
স্ত্রী জয়া বচ্চনের বকুনি থেকে বাঁচতে আগেভাগেই সতর্ক থাকেন বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। এজন্য কিছু মজার কৌশল অবলম্বন করেন তিনি। শুটিংয়ের কারণে বাড়ি ফিরতে দেরি হলে পরিবারের সদস্যদের আগেই জানিয়ে দেন তিনি। এমনকি এ জন্য পরিবারের সদস্যদের নিয়ে তৈরি করা হয়েছে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপও।

জনপ্রিয় রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’র এক পর্বে নিজের পারিবারিক জীবনের এমন মজার অভিজ্ঞতা শেয়ার করেন অমিতাভ।

শোয়ের এক প্রতিযোগী তাকে প্রশ্ন করেন, শুটিং শেষে বাড়ি ফিরতে দেরি হলে স্ত্রী জয়া বচ্চন তাকে বকাঝকা করেন কি না। জবাবে অমিতাভ বলেন, দেরি হবে বুঝতে পারলেই তিনি পরিবারের সবাইকে বিষয়টি জানিয়ে দেন।

অমিতাভ বচ্চন বলেন, ‘আমি জানি কী হতে পারে। তাই পরিবারের সদস্যদের নিয়ে তৈরি গ্রুপে একটা মেসেজ পাঠিয়ে দিই। হাত জোড় করে তাতে লিখে দিই, শুটিং চলছে এবং ফিরতে একটু দেরি হবে। যেন আমার জন্য রাতের বেলা কেউ খাবার নিয়ে বসে না থাকে। সবাইকে আগে জানিয়ে রাখাই বড় বিপদ থেকে বাঁচিয়ে দেয়।’


জয়াকে আগে থেকে না জানালে কী হতে পারে, সেটিও বলেন অভিনেতা।

তিনি বলেন, ‘জয়াকে যদি আগে থেকে না জানাই, তাহলে নিশ্চিত বকুনি খেতে হবে। জিজ্ঞেস করবে, কোথায় ছিলে? আমাদের জানালে না কেন? এটা কি বাড়ি ফেরার কোনো সময়?’

তবে, বেশি রাত হলে পরিস্থিতি কিছুটা সহজ হয়ে যায় বলেও জানান তিনি।

অমিতাভের ভাষ্য, ‘খুব বেশি দেরি করলে জয়া আর জেগে থাকেন না। নিজের মতো খেয়ে ঘুমিয়ে পড়েন।’

আড্ডার একপর্যায়ে অভিনেতা আরও জানান, বাড়িতে কাজের বুয়া না থাকলে অনেক সময় ঘরের বিভিন্ন কাজ তাকেই সামলাতে হয়। পরিষ্কার-পরিচ্ছন্নতা থেকে শুরু করে টুকিটাকি কাজ করেন নিজেই।

তবে অমিতাভ এ ব্যপারে নিজের অপারগতা স্বীকার করে জানান, রান্না করতে তিনি জানেন না। তাই কখনো বাইরে থেকে খাবার আনিয়ে নেন। আবার কখনো জয়ার কাছে গিয়ে হাতজোড় করে অনুরোধ করেন, ‘দেবীজি, একটু কিছু বানিয়ে দাও।’

দীর্ঘ দাম্পত্য জীবনের এমন মজার গল্পে ফের উঠে এসেছে অমিতাভ ও জয়া বচ্চনের সম্পর্কের চিত্র। পর্দার বাইরে তারকা দম্পতির এই খুনসুটিই যেন তাদের দীর্ঘ পথচলাকে আরও প্রাণবন্ত করে তুলেছে।

সময়ের আলো/মহু

  বিষয়:   জয়া বচ্চন  অমিতাভ বচ্চন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: