জামালপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি

সারাদেশ

জামালপুর পৌর শহরের দক্ষিণ কাচারীপাড়া এলাকার ‘বকুল ভিলা’ নামের একটি বাসা থেকে সরকারি আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ইসরাত

2026-08-29T12:56:16+00:00
2026-08-29T12:56:16+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
জামালপুরে কলেজছাত্রীর মরদেহ উদ্ধার
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১২:৫৬ পিএম 
ইসরাত জাহান রিমা। ছবি : সংগৃহীত
জামালপুর পৌর শহরের দক্ষিণ কাচারীপাড়া এলাকার ‘বকুল ভিলা’ নামের একটি বাসা থেকে সরকারি আশেক মাহমুদ কলেজের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান রিমার (২৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৮ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে এই মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত রিমা মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি এলাকার মো. রশিদুল্লাহ মণ্ডলের মেয়ে।

পরিবারের তথ্যমতে, ২০২৪ সালে মাদারগঞ্জ উপজেলার চাঁদপুর এলাকার জেবু তালুকদারের ছেলে শুভর সঙ্গে রিমার গোপন বিয়ে হয়। শুভর পরিবার এ বিয়ে মেনে না নিয়ে তাকে অন্যত্র বিয়ে করায়। তবে বিয়ের পরেও রিমা ও শুভর যোগাযোগ ও একসঙ্গে থাকা অব্যাহত থাকে। পরবর্তীতে শুভর পরিবার তাকে জোর করে কম্বোডিয়ায় পাঠিয়ে দিলেও ভিসা জটিলতায় তিনি দেশে ফিরে আসেন এবং পুনরায় রিমার সঙ্গে থাকতে শুরু করেন।


নিহতের পরিবারের অভিযোগ, ঘটনার আগের সপ্তাহেও শুভ ও রিমা একসঙ্গে ছিলেন। তবে গত কয়েক দিন ধরে রিমার সঙ্গে কেউ যোগাযোগ করতে পারেননি। শুক্রবার রাতে তার ঝুলন্ত মরদেহ উদ্ধারের খবর পান পরিবারের সদস্যরা। শুভর পরিবার রিমাকে ছেড়ে দেওয়ার জন্য দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করে আসছে বলে অভিযোগ করেন তারা। নিহতের বাবা রশিদুল্লাহ মণ্ডল দাবি করেন, তার মেয়েকে হত্যা করা হয়েছে। যে বাসা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে সেখানে সিসি ক্যামেরা রয়েছে, তাই সিসি ক্যামেরার ফুটেজ যাচাই করে প্রকৃত রহস্য উদ্ঘাটনের দাবি জানান তিনি।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, দক্ষিণ কাচারীপাড়ার একটি বাসা থেকে ওই কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি প্রাথমিক আত্মহত্যা বলে মনে হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করা যাবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   জামালপুর  কলেজছাত্রী  মরদেহ উদ্ধার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: