রংপুরে চার খুনের প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন

নেত্রকোনা প্রতিনিধি

সারাদেশ

রংপুরে একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং সারাদেশে চলমান সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে নেত্রকোনায় বিশাল

2026-08-29T14:02:58+00:00
2026-08-29T14:02:58+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
রংপুরে চার খুনের প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ২:০২ পিএম 
রংপুরে চার খুনের প্রতিবাদে নেত্রকোনায় মানববন্ধন। ছবি : সময়ের আলো
রংপুরে একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এবং সারাদেশে চলমান সাম্প্রদায়িক সহিংসতার বিরুদ্ধে নেত্রকোনায় বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে নেত্রকোনা কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী, সনাতন ধর্মাবলম্বীসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জ্ঞাণেশ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক লিটন চন্দ্র পণ্ডিত, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট সীতাংশু বিকাশ আচার্য, সাধারণ সম্পাদক সুব্রত রায় মানিজ এবং পূজা উদযাপন ফ্রন্টের সদর উপজেলা সদস্যসচিব শ্যামল চন্দ্র সরকারসহ সংগঠনের নেতৃবৃন্দ।


বক্তারা বলেন, রংপুরে যে চারজনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তা অত্যন্ত বর্বরোচিত। এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মূল অপরাধীদের অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু ও সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সময়ের আলো/জোই
  বিষয়:   রংপুর  চার খুন  প্রতিবাদ  নেত্রকোনা  মানববন্ধন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: