ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটে পড়ে অ্যাম্বুলেন্সে থাকা রোগীর মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি

সারাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার তীব্র যানজটে প্রায় চার ঘণ্টা আটকে থেকে অ্যাম্বুলেন্সেই মারা গেছেন আমিরুন্নেছা নামে এক রোগী। হৃদ্‌রোগে আক্রান্ত

2026-08-29T14:47:06+00:00
2026-08-29T15:06:33+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজটে পড়ে অ্যাম্বুলেন্সে থাকা রোগীর মৃত্যু
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ২:৪৭ পিএম  আপডেট: ২৯.০৮.২০২৬ ৩:০৬ পিএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিমি যানজট। ছবি : সংগৃহীত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার তীব্র যানজটে প্রায় চার ঘণ্টা আটকে থেকে অ্যাম্বুলেন্সেই মারা গেছেন আমিরুন্নেছা নামে এক রোগী। হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থেকে তাকে ঢাকায় নেওয়া হচ্ছিল। পথে কুমিল্লার দাউদকান্দি এলাকায় যানজটে আটকা পড়ে অ্যাম্বুলেন্সটি। পরে শুক্রবার রাত ৩টার দিকে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।

নিহত আমিরুন্নেছা লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রাণভগবতীপুর গ্রামের বাসিন্দা।

নিহতের স্বজন তারেক আল হাসান জানান, শুক্রবার হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর রাত ৮টার দিকে আমিরুন্নেছাকে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশে রওনা হন তারা। রাত ১১টার দিকে অ্যাম্বুলেন্সটি কুমিল্লার দাউদকান্দি এলাকায় পৌঁছায়। এ সময় মহাসড়কে তীব্র যানজট থাকায় গাড়িটি আর সামনে এগোতে পারেনি।


তিনি বলেন, প্রায় চার ঘণ্টা যানজটে আটকে থাকার পর রাত ৩টার দিকে অ্যাম্বুলেন্সের ভেতরেই আমিরুন্নেছার মৃত্যু হয়।

স্বজনদের অভিযোগ, সময়মতো হাসপাতালে পৌঁছাতে পারলে হয়ত তাকে উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হতো। তবে যানজটের কারণে সেই সুযোগ আর হয়নি।

সময়ের আলো/জোই
  বিষয়:   ঢাকা  চট্টগ্রাম মহাসড়ক  যানজট  অ্যাম্বুলেন্স  রোগীর মৃত্যু  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: