ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে রনজিনা পারভীন (৪৫) নামে এক শিক্ষিকা নিহত হয়েছেন।

2026-08-29T15:53:35+00:00
2026-08-29T15:53:35+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
ব্যাগ ধরে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৩:৫৩ পিএম 
প্রতীকী ছবি
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারীদের হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে রনজিনা পারভীন (৪৫) নামে এক শিক্ষিকা নিহত হয়েছেন। তিনি বগুড়ার গাবতলী এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক (এসআই) জাহিদুল হাসান রিয়াদ জানান, নিহত রনজিনা পারভীনের বাড়ি বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামে। তিনি বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন।


এসআই আরও জানান, রাতে বগুড়া থেকে স্বামী আব্দুল মতিনের সঙ্গে রাজধানীর ফার্মগেটে ইসলামিয়া চক্ষু হাসপাতালে চিকিৎসক দেখাতে এসেছিলেন। ভোরে গাবতলী বাস টার্মিনালে নামেন তারা। এরপর ব্যাটারিচালিত রিকশায় করে ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন। পথে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসা মাত্রই পেছন থেকে একটি মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি ওই শিক্ষিকার ব্যাগ ধরে হ্যাঁচকা টান দেন। এতে তিনি নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। এরপর ওই শিক্ষিকার স্বামী তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।

এসআই জানান, এ ঘটনায় আমরা মোটরসাইকেল ও জড়িতদের শনাক্তে কাজ করছি। আশা করছি, খুব শিগগিরই তাদের শনাক্ত করে গ্রেপ্তার করতে পারব।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   ছিনতাইকারী  মৃত্যু 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: