রোনালদোর রেকর্ড ছুঁয়ে এমবাপ্পের সামনে নতুন ইতিহাস

ক্রীড়া ডেস্ক

খেলা

রিয়াল মাদ্রিদের হয়ে দ্রুততম ১০০ গোলের রেকর্ড এখনো ক্রিশ্চিয়ানো রোনালদোর দখলে। তবে সেই রেকর্ডে এবার জোরালোভাবে হানা দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে।

2026-08-29T17:11:51+00:00
2026-08-29T17:57:07+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
খেলা
রোনালদোর রেকর্ড ছুঁয়ে এমবাপ্পের সামনে নতুন ইতিহাস
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৫:১১ পিএম  আপডেট: ২৯.০৮.২০২৬ ৫:৫৭ পিএম
সিআরসেভেনকে ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় এমবাপ্পে । ছবি : সংগৃহীত
রিয়াল মাদ্রিদের হয়ে দ্রুততম ১০০ গোলের রেকর্ড এখনো ক্রিশ্চিয়ানো রোনালদোর দখলে। তবে সেই রেকর্ডে এবার জোরালোভাবে হানা দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। রিয়ালের জার্সিতে ১০৫ ম্যাচ খেলে ৮৯ গোল করেছেন ফরাসি ফরোয়ার্ড। একইসংখ্যক ম্যাচে রোনালদো যেখানে পৌঁছে গিয়েছিলেন ১০০ গোলে, সেখানে এমবাপ্পের সামনে এখন সেই মাইলফলক ছোঁয়ার জন্য দরকার আরও ১১ গোল।

রিয়ালের হয়ে ১০০ গোল পূর্ণ করতে রোনালদোর লেগেছিল ১০৫ ম্যাচ। ২০১১ সালের ২ নভেম্বর চ্যাম্পিয়নস লিগে লিঁওর বিপক্ষে ম্যাচে শততম গোলের দেখা পেয়েছিলেন পর্তুগিজ তারকা। সেই কীর্তিই এখন পর্যন্ত রিয়াল মাদ্রিদের হয়ে দ্রুততম ১০০ গোলের রেকর্ড।

এবার ঠিক ১০৫ ম্যাচ খেলে রোনালদোর সেই রেকর্ডের কাছাকাছি পৌঁছে গেছেন এমবাপ্পে। চলতি মৌসুমে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে হ্যাটট্রিক করে তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে ৮৯-এ। ফলে একইসংখ্যক ম্যাচ শেষে দুজনের গোলসংখ্যার পার্থক্য এখন ১১।


রিয়ালে নিজের প্রথম মৌসুমেই গোলের ঝড় তুলেছিলেন এমবাপ্পে। সব প্রতিযোগিতা মিলিয়ে করেছিলেন ৪৪ গোল। এর মধ্যে লা লিগায় তাঁর গোল ছিল ৩১টি। দুর্দান্ত সেই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ইউরোপিয়ান গোল্ডেন বুটও জিতেছিলেন ফরাসি ফরোয়ার্ড।

এখন অবশ্য রেকর্ড ভাঙার হিসাবটা বেশ কঠিন। ২ নভেম্বরের আগে এমবাপ্পের সামনে রয়েছে আরও ১২টি ম্যাচ। রোনালদোর ১০৫ ম্যাচে ১০০ গোলের রেকর্ড ভাঙতে হলে এই সময়ের মধ্যে তাঁকে করতে হবে অন্তত ১১ গোল।

অর্থাৎ রিয়ালের হয়ে দ্রুততম ১০০ গোলের রেকর্ড নিজের করে নিতে এমবাপ্পেকে প্রায় প্রতি ম্যাচেই গোল করতে হবে। ১২ ম্যাচে ১১ গোলের এই সমীকরণ পেরোতে পারলেই রোনালদোকে পেছনে ফেলে নতুন ইতিহাস লিখবেন ফরাসি তারকা।

সময়ের আলো/টিকে

  বিষয়:   রোনালদো  রেকর্ড  এমবাপ্পে  নতুন  ইতিহাস  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: