পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরও দখল করে নেব আমরা : শুভেন্দু অধিকারী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর (পিওকে) ‘দখল করে নেওয়ার’ কথা জানিয়েছেন। একইসঙ্গে কাশ্মীর বা

2026-08-29T17:13:43+00:00
2026-08-29T17:13:43+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরও দখল করে নেব আমরা : শুভেন্দু অধিকারী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৫:১৩ পিএম 
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ছবি : সংগৃহীত
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দিয়ে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর (পিওকে) ‘দখল করে নেওয়ার’ কথা জানিয়েছেন। একইসঙ্গে কাশ্মীর বা ফিলিস্তিনের স্বাধীনতার জন্য স্লোগান দেওয়ার আগে পিওকে’র স্বাধীনতা চাওয়া উচিত বলেও মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (২৮ আগস্ট) যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি এসব মন্তব্য করেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশের আয়োজিত ‘অপারেশন সিঁদুর’-বিরোধী মিছিলের তীব্র প্রতিবাদ জানিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘ফিলিস্তিন বা কাশ্মীর নিয়ে কথা বলার আগে তাদের পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের (পিওকে) স্বাধীনতার কথা বলা উচিত।’


তিনি বলেন, তোমরা কি ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’ ও ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিচ্ছ? কেন? ফিলিস্তিনের কথা বলার আগে ‘ফ্রি পিওকে’ লেখো… মনে রেখো, আমরা অবশ্যই পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীর দখল করে নেব।

তিনি আরও বলেন, ‘তাদের (কমিউনিস্টদের) বাড়িতে আপনি কখনও রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ছবি খুঁজে পাবেন না।’

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   পাকিস্তান  কাশ্মীর  দখল  শুভেন্দু অধিকারী 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: