ব্রাজিলের সঙ্গে খেলতে সূচিতে এক পরিবর্তন চায় বাফুফে

ক্রীড়া ডেস্ক

খেলা

ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার সুযোগ হাতছাড়া করতে চায় না বাংলাদেশ। একই সঙ্গে আসিয়ান কাপ ফুটবলের সব ম্যাচও খেলতে চায়

2026-08-29T17:37:46+00:00
2026-08-29T17:46:38+00:00
 
  শনিবার, ২৯ আগস্ট ২০২৬,
১৪ ভাদ্র ১৪৩৩
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
খেলা
ব্রাজিলের সঙ্গে খেলতে সূচিতে এক পরিবর্তন চায় বাফুফে
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৫:৩৭ পিএম  আপডেট: ২৯.০৮.২০২৬ ৫:৪৬ পিএম
ব্রাজিলের সঙ্গে খেলতে সূচিতে এক পরিবর্তন চায় বাফুফে
ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার সুযোগ হাতছাড়া করতে চায় না বাংলাদেশ। একই সঙ্গে আসিয়ান কাপ ফুটবলের সব ম্যাচও খেলতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কিন্তু দুই প্রতিযোগিতার সূচির কারণে তৈরি হয়েছে জটিলতা। সেই জটিলতা কাটাতে ফিফার কাছে আসিয়ান কাপের একটি ম্যাচ এক দিন এগিয়ে দেওয়ার আবেদন করেছে বাফুফে।

পরিকল্পনা অনুযায়ী, আগামী ৬ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার সুযোগ রয়েছে বাংলাদেশের। কিন্তু এর আগে আসিয়ান কাপ ফুটবলে বাংলাদেশের চতুর্থ ম্যাচ রয়েছে ৩ অক্টোবর। ফলে ম্যাচ দুটির মধ্যে ব্যবধান থাকছে মাত্র তিন দিন। এই সূচিতে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ খেলা নিয়ে জটিলতা তৈরি হওয়ায় ৩ অক্টোবরের ম্যাচটি এক দিন এগিয়ে ২ অক্টোবর আয়োজনের প্রস্তাব দিয়েছে বাফুফে।

আসিয়ান কাপ ফুটবলে বাংলাদেশের প্রথম তিন ম্যাচের সূচি ইতোমধ্যে নির্ধারিত। ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়া, ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ। এরপর টুর্নামেন্টে আরও একটি ম্যাচ খেলার সুযোগ থাকবে।

বাফুফে ধরে নিচ্ছে, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচগুলো শেষে বাংলাদেশ চতুর্থ ম্যাচটিই খেলবে। সেই ম্যাচটি হবে স্থান নির্ধারণী লড়াই। নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচটি হওয়ার কথা ৩ অক্টোবর। বাফুফের চাওয়া, সেটি এক দিন এগিয়ে ২ অক্টোবর আয়োজন করা হোক।


এতে ২ অক্টোবর আসিয়ান কাপের ম্যাচ খেলে ৬ অক্টোবর ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার জন্য প্রয়োজনীয় সময় পাবে বাংলাদেশ। অর্থাৎ সূচিতে মাত্র এক দিনের পরিবর্তন এনে দুটি ম্যাচই খেলার সুযোগ তৈরি করতে চায় বাফুফে।

এ জন্য ফিফার কাছে ইতোমধ্যে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে এখন পর্যন্ত সূচিতে কোনো পরিবর্তন আসেনি। ফিফার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে বাফুফে।

এবারই প্রথমবারের মতো এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করছে ফিফা। আসিয়ান অঞ্চলের ১২টি দেশ এতে অংশ নিচ্ছে। প্রিমিয়ার ডিভিশনে ছয়টি দল রয়েছে। সেখানে বাংলাদেশের সঙ্গে আছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর। বি গ্রুপে রয়েছে থাইল্যান্ড, ভিয়েতনাম, ফিলিপাইন ও পাকিস্তান।

অন্যদিকে চ্যালেঞ্জ ডিভিশনে খেলবে স্বাগতিক হংকং, লাওস, ব্রুনাই, কম্বোডিয়া, মিয়ানমার ও তিমুর-লেস্তে। টুর্নামেন্টে অংশ নেওয়া প্রতিটি দল প্রায় দেড় কোটি টাকা করে পাবে।

এখন বাংলাদেশের সামনে মূলত ফিফার সিদ্ধান্তের অপেক্ষা। ৩ অক্টোবরের ম্যাচটি ২ অক্টোবর আয়োজনের অনুমতি মিললেই ব্রাজিলের বিপক্ষে ৬ অক্টোবরের ম্যাচটি খেলার পাশাপাশি আসিয়ান কাপের সব ম্যাচেও অংশ নেওয়ার পথ খুলে যাবে বাংলাদেশের।


সময়ের আলো/টিকে



  বিষয়:   ব্রাজিল  খেলা  সূচি  পরিবর্তন  বাফুফে  ফিফা  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: