রূপালী ব্যাংকের ঢাকা বিভাগীয় ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

অর্থনীতি

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণের আওতাধীন শাখাসমূহের জুলাই ২০২৬ ভিত্তিক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা

2026-08-29T17:54:05+00:00
2026-08-29T17:55:01+00:00
 
  শনিবার, ২৯ আগস্ট ২০২৬,
১৪ ভাদ্র ১৪৩৩
শনিবার, ২৯ আগস্ট ২০২৬
অর্থনীতি
রূপালী ব্যাংকের ঢাকা বিভাগীয় ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৫:৫৪ পিএম  আপডেট: ২৯.০৮.২০২৬ ৫:৫৫ পিএম
রাজধানীর দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে সভা অনুষ্ঠিত । ছবি : সংগৃহীত
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণের আওতাধীন শাখাসমূহের জুলাই ২০২৬ ভিত্তিক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) রাজধানীর দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংশ্লিষ্ট শাখাসমূহের জুলাই ২০২৬ ভিত্তিক ব্যবসায়িক অগ্রগতি পর্যালোচনা করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম। এ সময়  ব্যবস্থাপনা পরিচালক নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন, ব্যবসা সম্প্রসারণ ও গ্রাহকসেবা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা, নিষ্ঠা ও সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান।


এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক তাহমিনা আখতার।

অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের মহাব্যবস্থাপক মো. মইন উদ্দিন মাসুদ, বিভাগীয় কার্যালয় ঢাকা দক্ষিণের মহাব্যবস্থাপক তানভীর হাসনাইন মইন, ঢাকা উত্তরের মহাব্যবস্থাপক শেখ মুনজুর করিম ও আদায় বিভাগ-২ এর উপ-মহাব্যবস্থাপক মো. মাহমুদুল ইসলামসহ সংশ্লিষ্ট শাখাসমূহের প্রধানগণ উপস্থিত ছিলেন।

সভায় জুলাই ২০২৬ ভিত্তিক ব্যাংকের ব্যবসায়িক কার্যক্রম ও অগ্রগতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে চলতি বছরের নির্ধারিত ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা এবং প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।

সময়ের আলো/টিকে


  বিষয়:   রূপালী ব্যাংক  ঢাকা  বিভাগীয়  ব্যবসায়িক  অগ্রগতি  পর্যালোচনা  সভা  অনুষ্ঠিত  সময়ের আলো 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: