বয়সের ভারে অবসর নেওয়া মুয়াজ্জিনের বিদায় ঘোড়ার গাড়িতে

উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

বয়সের ভারে ৪০ বছর পরে অবশেষে মুয়াজ্জিনের দায়িত্ব থেকে অবসর নিয়েছেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার মো. শুক্কুর আলী (৭১)। প্রবীণ এই

2026-08-29T18:29:18+00:00
2026-08-29T18:29:18+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
বয়সের ভারে অবসর নেওয়া মুয়াজ্জিনের বিদায় ঘোড়ার গাড়িতে
উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৬:২৯ পিএম 
বয়সের ভারে অবসর নেওয়া মুয়াজ্জিনের বিদায় ঘোড়ার গাড়িতে। ছবি : সময়ের আলো
বয়সের ভারে ৪০ বছর পরে অবশেষে মুয়াজ্জিনের দায়িত্ব থেকে অবসর নিয়েছেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার মো. শুক্কুর আলী (৭১)। প্রবীণ এই মুয়াজ্জিনের বিদায়ে তাকে সম্মানিত করতে ব্যতিক্রমী আয়োজন করেন গুনাইগাছ ইউনিয়নের বাসিন্দারা। বিদায়বেলায় তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয় ঘোড়ার গাড়িতে করে।

শুক্রবার (২৮ আগস্ট) উপজেলার গুনাইগাছ পাইলট উচ্চবিদ্যালয় জামে মসজিদে এ আয়োজন করা হয়। মুয়াজ্জিন শুক্কুর আলী গুনাইগাছ ইউনিয়নের রামদাস ধনিরাম খেওয়ার পাড় এলাকায় বাসিন্দা।

স্থানীয় রিপন মিয়া বলেন, শুক্কুর আলী খুব সাদাসিধে মানুষ। নিয়মিত আজানের পাশাপাশি ইমামের অনুপস্থিতিতে নামাজও পড়াতেন।


স্থানীয়রা জানান, সাধারণত কাউকে বিদায় জানানোর ক্ষেত্রে প্রচলিত যানবাহন ব্যবহার করা হয়। তবে দীর্ঘদিনের মুয়াজ্জিনকে ঘোড়ার গাড়িতে করে বিদায় জানানোর বিষয়টি ছিল ব্যতিক্রমী।

মসজিদ কমিটির সভাপতি শামীম আখতার আমীন বলেন, বার্ধক্য চলে আসায় শুক্কুর আলী স্বেচ্ছায় অবসর নিতে চেয়েছেন। তাই তাকে সম্মান জানিয়ে ঘোড়ার গাড়িতে করে বিদায় জানানো হয়েছে। তিনি খুব ভালো মানুষ ছিলেন।

সময়ের আলো/আতা
  বিষয়:   বয়স  অবসর  মুয়াজ্জিন  বিদায়  ঘোড়া  গাড়ি  বয়সের ভারে অবসর  মুয়াজ্জিনের বিদায়  ঘোড়ার গাড়ি  সময়ের আলো  উলিপুর  কুড়িগ্রাম 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: