পাকিস্তানের ব্যাটারদের সাজঘরে পাঠানো সবচেয়ে সহজ, বললেন মাইকেল ভন

ক্রীড়া ডেস্ক

খেলা

লর্ডস টেস্টে পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়ের পর দলটির ব্যাটারদের নিয়ে তীব্র সমালোচনা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। তাঁর মতে, বর্তমান

2026-08-29T19:59:07+00:00
2026-08-29T20:08:01+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
খেলা
পাকিস্তানের ব্যাটারদের সাজঘরে পাঠানো সবচেয়ে সহজ, বললেন মাইকেল ভন
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৭:৫৯ পিএম  আপডেট: ২৯.০৮.২০২৬ ৮:০৮ পিএম
পাকিস্তানের ব্যাটারদের আউট করা সবচেয়ে সহজ, বললেন মাইকেল ভন । ছবি : সংগৃহীত
লর্ডস টেস্টে পাকিস্তানের ব্যাটিং বিপর্যয়ের পর দলটির ব্যাটারদের নিয়ে তীব্র সমালোচনা করেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন। তাঁর মতে, বর্তমান বিশ্বের যেকোনো বোলিং আক্রমণের জন্য পাকিস্তানের ব্যাটিং লাইনআপই সবচেয়ে সহজ প্রতিপক্ষ।

লর্ডসে ইংল্যান্ডের প্রথম ইনিংসে ২৯০ রানের জবাবে মাত্র ১১০ রানে অলআউট হয় পাকিস্তান। দলের এমন ব্যাটিং বিপর্যয়ের পর বিবিসির টেস্ট ম্যাচ স্পেশালে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের ব্যাটিংকে কড়া ভাষায় সমালোচনা করেন ভন।

ইংল্যান্ডের বোলারদের কোনো ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। ভনের মতে, পাকিস্তানের ব্যাটিংয়ের বিপক্ষে বল করতে নামা ইংল্যান্ডের বোলারদের জন্য যেন সহজ সুযোগের অপেক্ষা করা।

তিনি বলেন, ‘সত্যি বলতে, ইংল্যান্ডের বোলারদের একেবারেই কোনো চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে না। আর বোলিং করার জন্য এই পাকিস্তানি ব্যাটিং লাইনআপ সম্ভবত সবচেয়ে সহজ ব্যাটিং লাইনআপ।’

পাকিস্তানের ব্যাটারদের বিপক্ষে ইংল্যান্ডের বোলাররা আগ্রহ নিয়ে বল করছেন বলেও মনে করেন ভন। কারণ, প্রতিটি স্পেলেই উইকেট পাওয়ার সম্ভাবনা দেখছেন তারা।

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত


ভনের ভাষায়, ‘আমি মনে করি বোলার হিসেবে তারা সবাই বল করার জন্য যেন লাইনে দাঁড়িয়ে আছে। কারণ, তারা জানে, উইকেট পাবে।’

চোটের কারণে প্রথম টেস্টে খেলতে না পারা বাবর আজম দ্বিতীয় টেস্টে ফিরেছিলেন। তার প্রত্যাবর্তনে পাকিস্তানের ব্যাটিংয়ে কিছুটা প্রতিরোধের আশা তৈরি হলেও সেটি পূরণ হয়নি। মাত্র ৮ রান করে আউট হন সাবেক অধিনায়ক।

বাবরের পর পাকিস্তানের মিডল অর্ডারও ইংলিশ পেসারদের সামনে দাঁড়াতে পারেনি। একের পর এক উইকেট হারিয়ে মাত্র ১১০ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।


পাকিস্তানের ব্যাটিংয়ের এমন দুর্বলতা নিয়েই আরও কটাক্ষ করেন ভন। তার মতে, ইংল্যান্ডের বোলাররা আগেই ধরে নিচ্ছেন যে পাকিস্তানের ইনিংস দ্রুত শেষ হয়ে যাবে।

তিনি বলেন, ‘তারা জানে পাকিস্তান বড় স্কোর করতে পারবে না। ফলে ৪০ থেকে ৫০ ওভারের মধ্যে ইনিংস শেষ হয়ে যাবে। তাই প্রতিটি স্পেলে নিজেদের উজাড় করে দিচ্ছে বোলাররা।’

এমনকি জো রুটের কাছেও ইংল্যান্ডের বোলাররা আরও এক ওভার করার অনুমতি চাইতে পারেন বলেও রসিকতা করেন ভন। তার যুক্তি, পাকিস্তানের ব্যাটিংয়ে এত বেশি উইকেট পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে যে বোলাররা মাঠ ছাড়তে চাইছেন না।

তবে পাকিস্তানের ব্যাটিংয়ের সমালোচনা করলেও ইংল্যান্ডের বোলারদের কৃতিত্ব দিতে ভোলেননি ভন। তার মতে, প্রতিপক্ষ তুলনামূলক সহজ হলেও ইংল্যান্ডের বোলিং আক্রমণ দারুণ ছন্দে রয়েছে। একই মানের বোলিং করতে পারলে শক্তিশালী ব্যাটিং লাইনআপের বিরুদ্ধেও তারা বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারবে।

পাকিস্তানের ব্যাটিংকে দ্বিতীয় বিভাগের কাউন্টি ক্রিকেটের সঙ্গে তুলনা করে ভন বলেন, ‘এটা কি দ্বিতীয় বিভাগের কাউন্টি ক্রিকেট? কোনোভাবেই মনে হয় না, এটি কোনো মানসম্পন্ন টেস্ট ব্যাটিং লাইনআপ।’

লর্ডস টেস্টে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৮১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবে ইংল্যান্ড। তাদের মোট লিড দাঁড়িয়েছে ২৬১ রানে। ফলে পাকিস্তানের সামনে ম্যাচে ঘুরে দাঁড়ানোর পথটা আরও কঠিন হয়ে গেছে।

সময়ের আলো/টিকে
  বিষয়:   পাকিস্তান  ব্যাটার  আউট  মাইকেল ভন  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: