আ. লীগ ফেরার বাতাস শুধু স্যোশাল মিডিয়া ও ভারতে : সারজিস

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

রাজনীতি

রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফেরার খবর শুধু স্যোশাল মিডিয়া ও ভারতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক

2026-08-29T23:47:52+00:00
2026-08-29T23:50:19+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
রাজনীতি
আ. লীগ ফেরার বাতাস শুধু স্যোশাল মিডিয়া ও ভারতে : সারজিস
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ১১:৪৭ পিএম  আপডেট: ২৯.০৮.২০২৬ ১১:৫০ পিএম
এনসিপি নেতা সারজিস আলম। ছবি : সংগৃহীত
রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফেরার খবর শুধু স্যোশাল মিডিয়া ও ভারতে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। শনিবার (২৯ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমিতে এক সভা শেষে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার কোনো হাওয়া-বাতাস দুইটা জায়গায় দেখা যায়৷ একটা স্যোশাল মিডিয়া, আরেকটা হয়তো ভারতে। বাংলাদেশে আওয়ামী লীগ ফেরার কোনো আসার সুযোগ নাই। স্বাধীন-সার্বভৌম ভূখণ্ডে গণহত্যাকারী, খুনি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, কোনো সাজাপ্রাপ্ত আসামি ফিরতে পারবে না।

সারজিস আলম বলেন, যদি অর্থমন্ত্রী ও জ্বালানি মন্ত্রী এই কথা বলেন— বিদ্যুৎ এবং গ্যাসের সমস্যা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তাহলে এই সেক্টরগুলোর সাথে সংশ্লিষ্ট প্রত্যেক মন্ত্রীর পদত্যাগ করা উচিত। এটা শুধু একজন মন্ত্রীকে দায় দিয়ে লাভ নেই। এই দায়ভার প্রধানমন্ত্রী তারেক রহমান কোনোভাবে এড়াতে পারেন না। তিনি যদি দেখেন যে একজন মন্ত্রী সঠিকভাবে তার মন্ত্রণালয় চালাতে পারছে না, তাহলে অবশ্যই তাকে অপসারণ করতে হবে। সেটা না করে তাকে যদি বসিয়ে রাখেন এবং ব্যর্থতার নাটক দেখতে থাকেন, তাহলে এই দায়ভার আপনি এড়াতে পারেন না।

আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যেন তার মন্ত্রণালয়ে একটু নজর দেন। তিনি তো বর্তমানে আসলে প্রধানমন্ত্রীর প্রক্সি হিসেবে কাজ করছেন। কিন্তু এটা করতে গিয়ে রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি নজর দিতে পারছেন না। আমরা তাকে আহ্বান করব তিনি যেন তার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে নজর দেন।

সময়ের আলো/আতা
  বিষয়:   আওয়ামী লীগ  স্যোশাল মিডিয়া  ভারত  সারজিস  এনসিপি  সময়ের আলো  ব্রাহ্মণবাড়িয়া 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: