শুটিং শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

নাটকের শুটিং শেষে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন অভিনেত্রী তাসনুভা তিশা। তবে দুর্ঘটনায় বড় ধরনের ক্ষতি হয়নি বলে

2026-08-30T02:21:35+00:00
2026-08-30T02:21:35+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
শুটিং শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে অভিনেত্রী তাসনুভা তিশা
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ২:২১ এএম 
অভিনেত্রী তাসনুভা তিশা। ছবি : সংগৃহীত
নাটকের শুটিং শেষে ঢাকায় ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন অভিনেত্রী তাসনুভা তিশা। তবে দুর্ঘটনায় বড় ধরনের ক্ষতি হয়নি বলে জানিয়েছেন তিনি। রোববার (৩০ আগস্ট) রাত পৌনে ১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে বিষয়টি জানান এই অভিনেত্রী।

তিশা জানান, শ্রীমঙ্গলে নাটকের শুটিং শেষ করে গাড়িতে করে ঢাকার উদ্দেশে ফিরছিলেন তারা। পথে ভৈরব ব্রিজ পার হওয়ার পর টোল প্লাজার কাছাকাছি এলাকায় একটি পিকআপ তাদের গাড়িকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।

ফেসবুক লাইভে দুর্ঘটনার বর্ণনা দিয়ে তিশা বলেন, শুটিং শেষ করে তারা শ্রীমঙ্গল থেকে ঢাকায় ফিরছিলেন। ভৈরব ব্রিজ পার হওয়ার পর টোল প্লাজার কাছে একটি পিকআপ তাদের গাড়িতে ধাক্কা দিয়ে চলে যায়।


পরে মোটরসাইকেলে করে পিকআপটির পিছু নিয়ে সেটিকে আটকানো সম্ভব হয় বলে জানান অভিনেত্রী। দুর্ঘটনার পর ঘটনাস্থলে পুলিশও উপস্থিত হয়।

দুর্ঘটনার ভয়াবহতা তুলে ধরে তিশা বলেন, ঘটনাটি বেশ গুরুতর ছিল এবং অল্পের জন্য তারা প্রাণে বেঁচে গেছেন।

এদিকে দুর্ঘটনার পর তাসনুভা তিশার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনে সাড়া দেননি। দুর্ঘটনায় অভিনেত্রী বা তার সঙ্গে থাকা অন্যদের কেউ গুরুতর আহত হয়েছেন কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   শুটিং  সড়ক দুর্ঘটনা  অভিনেত্রী  তাসনুভা তিশা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: