ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান

ক্রীড়া ডেস্ক

খেলা

মেজর লিগ সকারে (এমএলএস) দুর্দান্ত পথচলা অব্যাহত রেখেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার কাভান সুলিভান। রোববার নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ফিলাডেলফিয়া

2026-08-30T10:38:01+00:00
2026-08-30T10:38:01+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
খেলা
ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ১০:৩৮ এএম 
বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার কাভান সুলিভান। সংগৃহীত ছবি
মেজর লিগ সকারে (এমএলএস) দুর্দান্ত পথচলা অব্যাহত রেখেছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার কাভান সুলিভান। রোববার নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ফিলাডেলফিয়া ইউনিয়নের ৩-১ ব্যবধানের চমৎকার জয়ে এক চোখ ধাঁধানো গোল করার পাশাপাশি লিগের ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে টানা চার ম্যাচে গোলে সরাসরি অবদান রাখার এক নতুন রেকর্ড গড়েছেন তিনি।

মাত্র ১৬ বছর ৩৩৬ দিন বয়সে এই ঐতিহাসিক রেকর্ড গড়ে সুলিভান নিজেকে নিয়ে গেছেন নতুন উচ্চতায়। রেড বুলসের বক্সে ঢুকে প্রতিপক্ষের দুজন ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ পায়ের মাপা শটে দূরের পোস্টে বল জড়ান তিনি। চলতি মৌসুমে ৩৪তম ম্যাচে এটি কাভানের তৃতীয় গোল। এমএলএসের ইতিহাসে ১৮ বছর বা তার কম বয়সী ফুটবলারদের মধ্যে তিনি মাত্র তৃতীয় খেলোয়াড়, যিনি টানা চার ম্যাচে গোল কিংবা অ্যাসিস্টের মাধ্যমে স্কোরবোর্ডে অবদান রাখলেন।


ম্যাচের শুরু থেকেই দাপট দেখানো ফিলাডেলফিয়া ২১ মিনিটে মিলান ইলোস্কির গোলে প্রথম লিড নেয়। এরপর ৫০ মিনিটে কাভান সুলিভানের চমৎকার গোল দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেয়। ৬৫ মিনিটে ১৮ বছর বয়সী আরেক প্রতিভাবান মিডফিল্ডার নীল পিয়েরে ব্যবধান ৩-০ তে নিয়ে যান। পরবর্তীতে ৭৪ মিনিটে রেড বুলসের হয়ে এরিক ম্যাক্সিম চুপো-মোটিং এক গোল শোধ করলেও তা দলের হার এড়াতে পারেনি। সুলিভানের এই দারুণ নৈপুণ্যে ভর করে শেষ পর্যন্ত রেড বুলসের টানা সাত ম্যাচের অপরাজেয় ধারা ভেঙে দিয়ে মাঠ ছাড়ে ফিলাডেলফিয়া ইউনিয়ন।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   ইতিহাস  বাংলাদেশি  বংশোদ্ভূত  কাভান সুলিভান 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: