ক্ষমতার স্বার্থে জামায়াত-আ. লীগ একতাবদ্ধ হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে : রাশেদ খাঁন

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

ক্ষমতার স্বার্থে জামায়াত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ভবিষ্যতে একতাবদ্ধ হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক

2026-08-30T10:44:47+00:00
2026-08-30T10:58:58+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতি
ক্ষমতার স্বার্থে জামায়াত-আ. লীগ একতাবদ্ধ হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে : রাশেদ খাঁন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ১০:৪৪ এএম  আপডেট: ৩০.০৮.২০২৬ ১০:৫৮ এএম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ছবি : সংগৃহীত
ক্ষমতার স্বার্থে জামায়াত ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ভবিষ্যতে একতাবদ্ধ হয়ে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। পাশাপাশি চলমান জ্বালানি সংকটের মধ্যেও প্রায় ১ লাখ লিটার তেল খরচ করে জামায়াতে ইসলামীর লংমার্চ কর্মসূচি পালনের সমালোচনা করেছেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি।

ফেসবুক পোস্টে রাশেদ খাঁন বলেন, বর্তমান সরকারের বয়স মাত্র ছয় মাস পেরিয়ে সাতে পড়েছে। এর মধ্যেই ক্ষমতার জন্য মরিয়া হয়ে উঠেছে দলটি। তারা কখনো ক্ষমতায় যেতে না পারলেও রাষ্ট্রে অস্থিরতা ও অশান্তি সৃষ্টি করতে পারবে।


তিনি আরও উল্লেখ করেন, কর্মসূচি ডাকবে জামায়াত, আর তার আড়ালে ঢুকে পড়বে আওয়ামী লীগ। জামায়াত নেতা আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্য বিশ্লেষণ করলে বোঝা যায়, আলোচনার ভিত্তিতেই ভবিষ্যতে এই দুই দল একতাবদ্ধ হয়ে মাঠে নামবে। মূলত আওয়ামী লীগের মাঠে ফেরার পথ তৈরি করে দিতেই এই লংমার্চের ঘোষণা দেওয়া হয়েছে। জামায়াতের এই কর্মসূচিতে আওয়ামী লীগ অংশ নিলে তাদের কোনো আপত্তি নেই বলেও ধারণা করছেন তিনি।

আরও পড়ুন

৭১-এর গণহত্যাকারী দল এবং ২৪-এর গণহত্যাকারী দল ক্ষমতার স্বার্থে একতাবদ্ধ হওয়ার প্রস্তুতি নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, তাদের কাছে জ্বালানি সংকটের মতো জাতীয় সংকট কোনো বিষয় নয়, তারা বোঝে কেবল ক্ষমতা। এজন্য জাতীয় সংকটকে পুঁজি করেই লংমার্চে এক লাখ লিটার তেল খরচ করা হচ্ছে। পরিশেষে তিনি ‘ক্ষমতা না জনতা’—এমন প্রশ্ন রাখেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   জামায়াত  আওয়ামী লীগ  মাঠ  প্রস্তুতি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: