সারজিস-হাসনাত আ. লীগের হয়ে গণঅভ্যুত্থান বানচালের চক্রান্ত করেছিল : রাশেদ খাঁন

ঝিনাইদহ প্রতিনিধি

রাজনীতি

সারজিস ও হাসনাত আওয়ামী লীগের হয়ে জুলাই গণঅভ্যুত্থান বানচালের চক্রান্ত করেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শনিবার

2026-08-30T00:08:59+00:00
2026-08-30T00:09:38+00:00
 
  রবিবার, ৩০ আগস্ট ২০২৬,
১৫ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
রাজনীতি
সারজিস-হাসনাত আ. লীগের হয়ে গণঅভ্যুত্থান বানচালের চক্রান্ত করেছিল : রাশেদ খাঁন
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ১২:০৮ এএম  আপডেট: ৩০.০৮.২০২৬ ১২:০৯ এএম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ছবি : সময়ের আলো
সারজিস ও হাসনাত আওয়ামী লীগের হয়ে জুলাই গণঅভ্যুত্থান বানচালের চক্রান্ত করেছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টায় ঝিনাইদহে এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি।

এনসিপি নেতাদের সমালোচনা করে রাশেদ খাঁন বলেন, সারজিস ও হাসনাত আওয়ামী লীগের হয়ে জুলাই গণ-অভ্যুত্থান বানচালের চক্রান্ত করেছিল। তারা আওয়ামী লীগের মন্ত্রীদের সঙ্গে ২৪-এর ১৯ জুলাই মিটিং করেছিল। আজ তারা জুলাই গণ-অভ্যুত্থানের নায়ক হিসেবে নিজেদের দাবি করে। এনসিপি জামায়াতের মাঝে বিলীন হয়ে গেছে। আজ হাসনাত ও সারজিসরা স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে। কিন্তু তারাই তো জুলাই গণ-অভ্যুত্থানে একদফা চায়নি।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, পলাতক শেখ হাসিনা ভারতে বসে সরকারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করছে। আবার বাংলাদেশের সরকারের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করতে চাইছে ভারত। এভাবে তো হয় না। ভারত যদি পালিয়ে থাকা সকল অপরাধীদের ফিরিয়ে দিতে ইতিবাচক মনোভাব দেখায়, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফর করতে পারেন। প্রধানমন্ত্রী দেশের জনগণের প্রত্যাশার বাইরে গিয়ে প্রধানমন্ত্রী ভারত সফর করবেন না।


রাশেদ খাঁন আরও বলেন, বাংলাদেশের সঙ্গে ভালো সম্পর্ক চাইলে ভারতকে বাংলাদেশের জনগণের স্বার্থ দেখতে হবে। ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে। দেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকার ভারতের সঙ্গে সম্পর্ক রক্ষা করবে।

সময়ের আলো/আতা


  বিষয়:   সারজিস  হাসনাত  আওয়ামী লীগ  জুলাই  গণঅভ্যুত্থান  বানচাল  চক্রান্ত  রাশেদ খাঁন  সময়ের আলো  ঝিনাইদহ 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: