ইউরোপীয় তরুণীর সঙ্গে বিলাওয়াল ভুট্টোর বাগদানের গুঞ্জন, ভিত্তিহীন বলল পিপিপি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির বিয়ে ও বাগদান নিয়ে নতুন করে ব্যাপক গুঞ্জন ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিভিন্ন

2026-08-30T10:46:42+00:00
2026-08-30T10:46:42+00:00
 
  রবিবার, ৩০ আগস্ট ২০২৬,
১৫ ভাদ্র ১৪৩৩
রবিবার, ৩০ আগস্ট ২০২৬
আন্তর্জাতিক
ইউরোপীয় তরুণীর সঙ্গে বিলাওয়াল ভুট্টোর বাগদানের গুঞ্জন, ভিত্তিহীন বলল পিপিপি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ১০:৪৬ এএম 
পিপিপি চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। সংগৃহীত ছবি
পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারির বিয়ে ও বাগদান নিয়ে নতুন করে ব্যাপক গুঞ্জন ছড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। বিভিন্ন অনানুষ্ঠানিক প্রতিবেদনে দাবি করা হচ্ছে, মধ্য ইউরোপের ক্ষুদ্র দেশ লিশটেনস্টাইনে বিলাওয়ালের গোপন বাগদান সম্পন্ন হতে পারে এবং তার হবু স্ত্রী সেখানকার রাজধানী ভাদুজের বাসিন্দা। এমনকি প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি পরিবারসহ লিশটেনস্টাইন সফর করে বিয়ের তারিখ নিয়ে আলোচনা করেছেন বলেও এসব প্রতিবেদনে দাবি করা হয়।

তবে পিপিপি এবং বিলাওয়ালের পরিবারের পক্ষ থেকে এই বিয়ের খবর পুরোপুরি খণ্ডন করা হয়েছে। বিলাওয়ালের মুখপাত্র ও করাচির মেয়র মুর্তজা ওয়াহাব সামাজিক যোগাযোগমাধ্যমে স্পষ্ট করে জানিয়েছেন, পিপিপি চেয়ারম্যানের বাগদান বা বিয়ে নিয়ে প্রচারিত তথ্যগুলো সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন। তাছাড়া ভুট্টো বা জারদারি পরিবারের তরফ থেকেও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি, যা প্রমাণ করে বিষয়টি কেবলই একটি গুঞ্জন।


এর আগেও বহুবার ৩৭ বছর বয়সী এই রাজনীতিকের বিয়ে নিয়ে সংবাদমাধ্যমে আলোচনা হয়েছে। ২০২২ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকালে বিয়ের পরিকল্পনা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে বিলাওয়াল জানান তার বিয়ের পরিকল্পনা রয়েছে, তবে নির্দিষ্ট কোনো সময় বা পাত্রীর নাম তিনি প্রকাশ করেননি। 

তারও আগে ২০১৬ সালে এক সাক্ষাৎকারে বিয়ের শর্ত নিয়ে রসিকতা করে বিলাওয়াল বলেছিলেন, তার সম্ভাব্য জীবনসঙ্গীকে সবার আগে তার বোনদের মন জয় করতে হবে এবং তাদের আস্থায় নিতে হবে— যা যেকোনো মেয়ের জন্যই একটি বেশ কঠিন পরীক্ষা।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   ইউরোপীয় তরুণী  বিলাওয়াল ভুট্টো  বাগদান  গুঞ্জন  পিপিপি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: