কমলনগরে সেফটিক ট্যাংক বিরোধে মা-ছেলেকে কুপিয়ে জখম

রামগতি -​কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুরের কমলনগরে বসতঘরের সামনে সেফটিক ট্যাংকের ময়লা ফেলাকে কেন্দ্র করে মা ও ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ

2026-08-30T10:57:54+00:00
2026-08-30T10:57:54+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
কমলনগরে সেফটিক ট্যাংক বিরোধে মা-ছেলেকে কুপিয়ে জখম
রামগতি -​কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ১০:৫৭ এএম 
সংগৃহীত ছবি
লক্ষ্মীপুরের কমলনগরে বসতঘরের সামনে সেফটিক ট্যাংকের ময়লা ফেলাকে কেন্দ্র করে মা ও ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে আপন চাচা ও তার ছেলেদের বিরুদ্ধে। 

শনিবার (২৯ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাবিবুল্লাহ বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে।

​আহতরা হলেন, আলী আজমের স্ত্রী আফিয়া খাতুন (৫৫) ও তার ছেলে মো. মাইন উদ্দিন সুমন (৩৭)। গুরুতর জখম আফিয়া খাতুনের মাথার আঘাত আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মাইন উদ্দিন সুমনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।


​স্থানীয়রা জানান, আপন দুই ভাই আলী হায়দার ও আলী আজমের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শনিবার দুপুরে আলী হায়দার তার সেফটিক ট্যাংক ছিদ্র করে ময়লা আলী আজমের পরিবারের ব্যবহৃত পুকুর, টিউবওয়েল ও রান্নাঘরের বরারব বের করে দেন। এতে পানি ও পরিবেশ দূষণের প্রতিবাদ জানিয়ে মাইন উদ্দিন সুমন মোবাইল ফোনে ভিডিও করতে গেলে আলী হায়দার,ও তার দুই ছেলে জায়েদুল ও রাশেদ এবং তাদের বন্ধু সুমন উদ্দিন শুভ অতর্কিত হামলা চালান। ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে মা আফিয়া খাতুনকেও ধারালো অস্ত্র ও লাঠি দিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়।

​এ বিষয়ে জানতে অভিযুক্ত আলী হায়দারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

​কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদুল আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ভুক্তভোগীদের চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই

  বিষয়:   লক্ষ্মীপুর  কমলনগর  সেফটিক ট্যাংক  মা  ছেলে  কুপিয়ে জখম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: