আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ইরানের বিভিন্ন কারাগারে বন্দি অন্তত ২০ জন আফগান নাগরিকের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা

2026-08-30T11:04:56+00:00
2026-08-30T11:04:56+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
আফগানিস্তানের ২০ নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ১১:০৪ এএম 
ইরান ও আফগানিস্তানের জাতীয় পতাকা। সংগৃহীত ছবি
চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ইরানের বিভিন্ন কারাগারে বন্দি অন্তত ২০ জন আফগান নাগরিকের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ‘ইরানিয়ান হিউম্যান রাইটস অর্গানাইজেশন’ (আইএইচআর) এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ইরানে প্রতি মাসে গড়ে অন্তত এক থেকে তিনজন আফগান নাগরিকের দণ্ড কার্যকর করা হয়েছে। মূলত মাদকসংক্রান্ত অপরাধ, হত্যা, ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তি এবং সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে তাদের এই শাস্তি দেওয়া হয়। বেশিরভাগ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সিরাজের আবেলাবাদ, তায়বাদ, ইয়াজদ এবং ইস্ফাহানের দাস্তগার্ড কারাগারে।

প্রতিবেদনে বিচার প্রক্রিয়ার চরম স্বচ্ছতার অভাব নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, অভিযুক্তরা প্রয়োজনীয় আইনি সহায়তা ও আইনজীবী নিয়োগের সুযোগ পাননি এবং বিচার প্রক্রিয়া ছিল সম্পূর্ণ অস্পষ্ট। এমনকি দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের পরিবারকেও মামলার অগ্রগতি বা মৃত্যুদণ্ডের সিদ্ধান্ত সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি। এ ছাড়া কার্যকর হওয়া অধিকাংশ মৃত্যুর খবর আনুষ্ঠানিকভাবে প্রকাশ না করায় প্রকৃত সংখ্যা নির্ধারণ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে।


আইএইচআর জানায়, মাদক অপরাধের বাইরে বেশ কয়েকজনকে রাজনৈতিক ইস্যুতে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এর মধ্যে চলতি বছরের জানুয়ারিতে ইস্ফাহানের আলিখানি স্কয়ারে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায় গুল মোহাম্মদ ও কাইম হোসেনি নামের দুজনকে এবং গত জুলাইয়ে একটি থানায় অগ্নিসংযোগের অভিযোগে আরও তিন আফগানকে ফাঁসি দেওয়া হয়। উল্লেখ্য, সংস্থাটির হিসেব মতে গত ২০২৫ সালেও প্রায় ৮৫ জন আফগান নাগরিককে ফাঁসিতে ঝুলিয়েছিল ইরান।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   আফগানিস্তান  নাগরিক  ফাঁসি  ইরান 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: