বাউফলে মাদকসেবীকে বকাঝকা করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীর বাউফলে এক মাদকসেবীতে বকাঝকা করায়রমিজ মৃধানামে একযুবদল নেতাকে কুপিয়ে জখম করেছেন প্রতিবেশী যুবক। এতে ওই নেতার হাতের রগ ক্ষতিগ্রস্ত

2026-08-30T11:37:19+00:00
2026-08-30T15:24:27+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
সারাদেশ
বাউফলে মাদকসেবীকে বকাঝকা করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ১১:৩৭ এএম  আপডেট: ৩০.০৮.২০২৬ ৩:২৪ পিএম
আহত রমিজ মৃধা। ছবি : সংগৃহীত
পটুয়াখালীর বাউফলে এক মাদকসেবীতে বকাঝকা করায় রমিজ মৃধা নামে এক যুবদল নেতাকে কুপিয়ে জখম করেছেন প্রতিবেশী যুবক। এতে ওই নেতার হাতের রগ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। 

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরকচুয়া গ্রামের বেল্লাল মল্লিকের দোকান সংলগ্ন এলাকায় এ হামলা হয়।

আহত রমিজ মৃধা চন্দ্রদ্বীপ ইউনিয়ন যুবদলের ৩ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক এবং প্রয়াত পঞ্চম আলী মৃধার ছেলে। অভিযুক্ত জিসান মৃধা (২০) তারই প্রতিবেশী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় যুবদল নেতা রমিজ দোকানের সামনে দাঁড়িয়ে মোবাইলে কথা বলছিলেন। এ সময় প্রতিবেশী জিসান মৃধা হঠাৎ সেখানে এসে তাকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার্ড করা হয়।


স্থানীয়রা জানান, প্রায় এক সপ্তাহ আগে মাদক সেবনের অভিযোগে জিসানকে বকাঝকা করেছিলেন রমিজ মৃধা। এরপর গত মঙ্গলবার ৫০ হাজার টাকা চুরির অভিযোগে অভিযুক্ত জিসানকে মারধর করেন রমিজ। মূলত ওই ঘটনার জের ধরেই এই হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মামুনুর রশিদ জানান, ভুক্তভোগীর হাতে ধারালো অস্ত্রের গভীর আঘাত থাকায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। পরীক্ষা-নিরীক্ষায় হাতের রগ ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে তাকে দ্রুত বরিশালে পাঠানো হয়। ঘটনার পর থেকেই অভিযুক্ত জিসান পলাতক রয়েছেন।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/জোই
  বিষয়:   পটুয়াখালী  যুবদল নেতা  কুপিয়ে জখম  হাত  রগ কাটা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: