শ্যামপুরে অটোরিকশার ধাক্কায় গার্মেন্টসকর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক

বিবিধ

রাজধানীর শ্যামপুর থানাধীন ঢাকা হাইওয়ে সড়কে অটোরিকশার ধাক্কায় দিনা বেগম (৩৪) নামে এক গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) দিবাগত

2026-08-30T11:46:03+00:00
2026-08-30T11:46:03+00:00
 
  বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
বিবিধ
শ্যামপুরে অটোরিকশার ধাক্কায় গার্মেন্টসকর্মী নিহত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ১১:৪৬ এএম 
প্রতীকী ছবি
রাজধানীর শ্যামপুর থানাধীন ঢাকা হাইওয়ে সড়কে অটোরিকশার ধাক্কায় দিনা বেগম (৩৪) নামে এক গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের দিকে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর পথচারী শহিদুল ইসলামসহ স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে নেওয়ার পর রাত সাড়ে বারোটার পর কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। 

নিহত দিনা বেগম নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পুলিশ লাইন তাগারপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তার বাবার নাম মৃত আব্দুল কাদের।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের সুবিধার্থে সংশ্লিষ্ট শ্যামপুর থানা পুলিশকে ইতিমধ্যে অবহিত করা হয়েছে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   শ্যামপুর  অটোরিকশা  ধাক্কা  গার্মেন্টসকর্মী  নিহত 


Advertisement
Loading...
Loading...
বিবিধ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: