হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রফতানি বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে রোববার (৩০ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের পণ্য আমদানি-রফতানি বন্ধের ঘোষণা দিয়েছেন ভারতের ব্যবসায়ীরা। পশ্চিমবঙ্গের

2026-08-30T12:44:50+00:00
2026-08-30T12:44:50+00:00
 
  বুধবার, ১৪ অক্টোবর ২০২৬,
২৯ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬
অর্থনীতি
হিলি স্থলবন্দরে অনির্দিষ্টকালের জন্য আমদানি-রফতানি বন্ধ ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ১২:৪৪ পিএম 
সংগৃহীত ছবি
দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে রোববার (৩০ আগস্ট) থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের পণ্য আমদানি-রফতানি বন্ধের ঘোষণা দিয়েছেন ভারতের ব্যবসায়ীরা। পশ্চিমবঙ্গের অন্যান্য স্থলবন্দরের সঙ্গে বাণিজ্যিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার অভিযোগে ভারতের হিলি এক্সপোর্টার্স অ্যান্ড কাস্টমস ক্লিয়ারিং এজেন্ট অ্যাসোসিয়েশন যৌথ বৈঠক করে এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় ভারতীয় রফতানিকারক সংগঠনের সাধারণ সম্পাদক বিকাশ চন্দ্র মণ্ডল স্বাক্ষরিত এক চিঠিতে সিদ্ধান্তটি বাংলাদেশের বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হয়। হিলি বন্দরের শুল্ক কর্মকর্তা পারভেজ আহমেদ চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক মো. নাজমুল হোসেন জানান, ভারতের ব্যবসায়ীদের অভিযোগ— পশ্চিমবঙ্গের অন্যান্য স্থলবন্দরের তুলনায় অবকাঠামোগত ও বাণিজ্যিক সুযোগ-সুবিধার দিক থেকে ভারতীয় হিলি বন্দর পিছিয়ে পড়ায় তারা প্রতিনিয়ত ব্যবসায়িক ক্ষতির মুখে পড়ছেন। এই সমস্যার স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত হিলি বন্দর দিয়ে বাংলাদেশে পণ্য রপ্তানি ও বাংলাদেশ থেকে পণ্য আমদানি পুরোপুরি বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।


তবে আমদানি-রফতানি কার্যক্রম স্থগিত থাকলেও দুই দেশের মধ্যে সাধারণ যাত্রী যাতায়াত স্বাভাবিক থাকবে। হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, পাসপোর্ট ও বৈধ ভিসাধারী যাত্রীদের পারাপারে কোনো ধরনের বাধা থাকবে না এবং ইমিগ্রেশন চেকপোস্টের নিয়মিত কার্যক্রম পূর্বের নিয়মেই পরিচালিত হবে।

সময়ের আলো/জেডি 
  বিষয়:   হিলি স্থলবন্দর  অনির্দিষ্টকাল  আমদানি  রফতানি  বন্ধ 


Advertisement
Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: