মনপুরায় বিস্কুট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা

মনপুরা (ভোলা) প্রতিনিধি

সারাদেশ

ভোলার মনপুরায় বিস্কুট দেওয়ার কথা বলে বাড়িতে নিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা

2026-08-30T14:17:41+00:00
2026-08-30T14:17:41+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
মনপুরায় বিস্কুট দেওয়ার কথা বলে শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা
মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ২:১৭ পিএম 
প্রতীকী ছবি
ভোলার মনপুরায় বিস্কুট দেওয়ার কথা বলে বাড়িতে নিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক কিশোরের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে।

রোববার দুপুর ১২টায় আটক কিশোরকে বরিশাল শিশু আদালতে পাঠানো হয়। একই সঙ্গে ভিকটিম শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গত ২৭ আগস্ট বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের ৬ নম্বর ওয়ার্ডে আজিজ শেখের বাড়ির খোকন মিয়ার বসতঘরে এ ঘটনা ঘটে। আটক কিশোর দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের খোকন মিয়ার ছেলে।


মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুরে বিস্কুটের প্রলোভন দেখিয়ে ওই শিশুকে ঘরে নিয়ে দরজা বন্ধ করে ধর্ষণ করে অভিযুক্ত কিশোর। শিশুটির চিৎকারে তার মা দ্রুত ঘটনাস্থলে এসে দেখেন শিশুটির শরীর থেকে রক্ত ঝরছে। এ সময় শিশুর মার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে স্থানীয়ভাবে মীমাংসার আশ্বাস দেন। কিন্তু তিন দিন পার হয়ে গেলেও কোনো সুরাহা না হওয়ায় শিশুর মা বাদী হয়ে থানায় মামলা করেন। পরে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযুক্ত কিশোরকে আটক করে।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল ইসলাম জানান, ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত কিশোরকে আটক করে বরিশাল শিশু আদালতে পাঠানো হয়েছে এবং ভিকটিম শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল মেডিকেলে পাঠানো হয়েছে।

সময়ের আলো/জোই
  বিষয়:   ভোলা  মনপুরা  বিস্কুট  শিশু  ধর্ষণ  মামলা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: