মনপুরায় এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা

মনপুরা (ভোলা) প্রতিনিধি

সারাদেশ

ভোলার মনপুরায় জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ওজনের রাজা ইলিশ। পরে মেঘনা নদীতে ধরা পড়া মাছটি নিলামে সাড়ে ৮

2026-08-24T13:17:16+00:00
2026-08-24T13:18:39+00:00
 
  রবিবার, ১১ অক্টোবর ২০২৬,
২৬ আশ্বিন ১৪৩৩
রবিবার, ১১ অক্টোবর ২০২৬
সারাদেশ
মনপুরায় এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা
মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ১:১৭ পিএম  আপডেট: ২৪.০৮.২০২৬ ১:১৮ পিএম
রাজা ইলিশ। ছবি : সময়ের আলো
ভোলার মনপুরায় জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ওজনের রাজা ইলিশ। পরে মেঘনা নদীতে ধরা পড়া মাছটি নিলামে সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় মনপুরার রামনেওয়াজ মৎস্য ঘাটে উপজেলা বিএনপির সভাপতি বাচ্চু চৌধুরীর মৎস্য আড়তে রাজা ইলিশটি বিক্রির জন্য আনেন জেলে কিরন মাঝি। পরে মাছটি নিলামে কিনে নেন মৎস্য ব্যাপারি ফিরোজ।


কিরন মাঝি জানান, সোমবার মেঘনায় জাল ফেলে মাছ শিকারের সময় অন্যান্য ছোট ইলিশের সঙ্গে রাজা ইলিশ মাছটি ধরা পড়ে। পরে অন্যান্য মাছসহ রাজা ইলিশটি নিলামে বিক্রি করেন।

মৎস্য ব্যাপারি ফিরোজ জানান, ইলিশটি বিক্রির জন্য তিনি ঢাকার কারওয়ান বাজারে পাঠাবেন। মাছটি ঢাকায় আরও বেশি দামে বিক্রি করতে পারবেন বলে আশা করেন তিনি।

উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, ‘এমনিতে মেঘনায় ইলিশের হাহাকার চলছে। এরমধ্যে বড় সাইজের ইলিশ ধরা পড়েছে। সামনে বৃষ্টিপাত হলেই আরও বড় সাইজের ইলিশ ধরা পড়বে আশা করি।’

সময়ের আলো/মহু
  বিষয়:   মনপুরা  ইলিশ  দাম  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: