মির্জাগঞ্জে পদবঞ্চিত যুবদল নেতা-কর্মীদের বিক্ষোভ

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি

সারাদেশ

পটুয়াখালীর মির্জাগঞ্জে নবগঠিত উপজেলা যুবদলের আংশিক কমিটিকে ‘অযোগ্য ও বিতর্কিত আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

2026-08-30T15:31:12+00:00
2026-08-30T15:31:12+00:00
 
  শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬,
৩১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
সারাদেশ
মির্জাগঞ্জে পদবঞ্চিত যুবদল নেতা-কর্মীদের বিক্ষোভ
মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৩:৩১ পিএম 
মির্জাগঞ্জে পদবঞ্চিত যুবদল নেতা-কর্মীদের বিক্ষোভ। ছবি : সময়ের আলো
পটুয়াখালীর মির্জাগঞ্জে নবগঠিত উপজেলা যুবদলের আংশিক কমিটিকে ‘অযোগ্য ও বিতর্কিত আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। 

রোববার (৩০ আগস্ট) ঘোষিত কমিটি বাতিলের দাবিতে ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে এ কর্মসূচি পালন করেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকাল ১০টার দিকে সুবিদখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বর থেকে পদবঞ্চিত নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি ঢাকা-বরগুনা আঞ্চলিক মহাসড়ক হয়ে কলেজ রোড তিন রাস্তার মোড়ে পৌঁছালে পুলিশ তাদের গতিরোধ করে। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের কিছুটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে নেতাকর্মীরা পুলিশের বাধা অতিক্রম করে মিছিল নিয়ে সামনে এগিয়ে যান।

এরপর মিছিলটি কলেজ রোড, বাসস্ট্যান্ড ও সুবিদখালী বন্দর এলাকা প্রদক্ষিণ করে সুবিদখালী সরকারি গার্লস স্কুলের সামনে এসে শেষ হয়। সেখানে তারা সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ করেন।


সমাবেশে প্রধান বক্তব্য দেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সুজন হাওলাদার, বাবুল মুন্সি, মধু মৃধা, রাসেল মৃধা সহ অন্যান্যরা।

বক্তারা অভিযোগ করে বলেন, বিগত দিনে যারা রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন এবং হামলা-মামলা ও নানা হয়রানির শিকার হয়েছেন, নবগঠিত কমিটিতে তাদেরকে বাদ দিয়ে নিষ্ক্রিয়, আওয়ামী লীগের সুবিধাভোগী, চাকরিজীবী, মাদক কারবারি ও বিতর্কিত ব্যক্তিদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে।

তারা আরও বলেন, যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে গঠিত কোনো কমিটি মির্জাগঞ্জে যুবদলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে পারবে না। তাই অনতিবিলম্বে ঘোষিত কমিটি স্থগিত করে অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্তের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা।

এ সময় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের জরুরি হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিপুলসংখ্যক পদবঞ্চিত নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, নবগঠিত মির্জাগঞ্জ উপজেলা যুবদলের আংশিক কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত নেতাকর্মীরা টানা তৃতীয় দিনের মতো আন্দোলন কর্মসূচি পালন করছেন। এর আগে তারা কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল, সংবাদ সম্মেলন, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করেন। দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

সময়ের আলো/এনএন/জোই
  বিষয়:   পটুয়াখালী  মির্জাগঞ্জ  পদবঞ্চিত  যুবদল নেতা  কর্মী  বিক্ষোভ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: