জ্যাকলিনের সঙ্গে সম্পর্ক ভাঙতে সুকেশকে উসকানি দিতেন নোরা!

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন সুকেশ চন্দ্রশেখর। জ্যাকলিন ফার্নান্দেজের সঙ্গে সুকেশের সম্পর্ক ভাঙতে নোরা তাকে উসকানি দিতেন-

2026-08-30T17:57:07+00:00
2026-08-30T17:58:23+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
জ্যাকলিনের সঙ্গে সম্পর্ক ভাঙতে সুকেশকে উসকানি দিতেন নোরা!
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৫:৫৭ পিএম  আপডেট: ৩০.০৮.২০২৬ ৫:৫৮ পিএম
নোরা ফাতেহি, জ্যাকলিন ফার্নান্দেজ ও সুকেশ চন্দ্রশেখর। ছবি : সংগৃহীত
বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন সুকেশ চন্দ্রশেখর। জ্যাকলিন ফার্নান্দেজের সঙ্গে সুকেশের সম্পর্ক ভাঙতে নোরা তাকে উসকানি দিতেন- এমনই দাবি করেছেন তিনি।

সম্প্রতি সুকেশের নামে ভাইরাল হওয়া একটি হাতে লেখা চিঠিকে ঘিরে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। তবে, ভাইরাল হওয়া চিঠিটি সত্যিই সুকেশের লেখা কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সুকেশের হাতে লেখা বলে দাবি করা ওই চিঠিতে নোরাকে নিয়ে একাধিক গুরুতর অভিযোগ তোলা হয়েছে। 

চিঠিতে সুকেশ দাবি করেছেন, মরক্কোর কাসাব্লাঙ্কায় একটি বাড়ি কেনার জন্য তিনি নোরাকে কয়েক কোটি টাকা দিয়েছিলেন। পাশাপাশি প্রসাধনী, বিদেশি ব্র্যান্ডের ব্যাগ, বিলাসবহুল গাড়িসহ বিভিন্ন দামি উপহার দেওয়ার কথাও উল্লেখ করেছেন তিনি। এমনকি নোরার সঙ্গে তার হোয়াটসঅ্যাপ কথোপকথনের কিছু তথ্যও চিঠিতে তুলে ধরেছেন বলে দাবি করা হচ্ছে।


চিঠির বড় অংশজুড়ে রয়েছে জ্যাকলিনের সঙ্গে সুকেশের সম্পর্কের প্রসঙ্গ। সেখানে সুকেশ অভিযোগ করেছেন, তাদের সম্পর্ক নিয়ে নোরা ঈর্ষান্বিত ছিলেন। এমনকি জ্যাকলিনের সঙ্গে সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য নোরা নিয়মিত তাকে উসকানি দিতেন।

চিঠিতে নোরাকে কড়া সতর্কবার্তা দিয়ে সুকেশ লিখেছেন, ‘তুমি আমাকে দিনে অন্তত ১০ বার ফোন করে জ্যাকলিনকে ছেড়ে দেওয়ার জন্য অনুনয়-বিনয় করতে। আমার মগজধোলাই করার চেষ্টা করতে, যাতে তোমার বিলাসবহুল জীবনযাত্রার সমস্ত খরচ আমি দিই। আমাকে আর উস্কানি দিও না।’

একইসঙ্গে তিনি দাবি করেছেন, নোরার বিরুদ্ধে করা অভিযোগগুলোর পক্ষে তার কাছে প্রয়োজনীয় প্রমাণ রয়েছে। প্রয়োজনে সেসব প্রমাণ প্রকাশ্যে আনার কথাও জানিয়েছেন তিনি।

উল্লেখ্য, সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নোরা ফাতেহি ও জ্যাকলিন ফার্নান্দেজের সম্পর্ক নিয়ে এর আগেও আলোচনা-সমালোচনা হয়েছে। এবার ভাইরাল হওয়া চিঠি নিয়ে তারা নতুন করে আলোচনায় এসেছেন। তবে, চিঠিটির সত্যতা যাচাই করা সম্ভব না হওয়ায় বিষয়টি এখনো সবার কাছে পরিষ্কার নয়। 

সময়ের আলো/মহু
  বিষয়:   জ্যাকলিন ফার্নান্দেজ  সুকেশ চন্দ্রশেখর  নোরা ফাতেহি  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: