হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জের চিমটিবিল সীমান্তে মাঠে গরু চরাতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সোহাগ মিয়া (২০) নামে যুবক নিহত হয়েছেন।রোববার (৩০

2026-08-30T18:21:43+00:00
2026-08-30T18:23:12+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
সারাদেশ
হবিগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৬:২১ পিএম  আপডেট: ৩০.০৮.২০২৬ ৬:২৩ পিএম
সীমান্তে মাঠে গরু চরাতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হয়েছেন এক বাংলাদেশি। ছবি : সংগৃহীত
হবিগঞ্জের চিমটিবিল সীমান্তে মাঠে গরু চরাতে গিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে সোহাগ মিয়া (২০) নামে যুবক নিহত হয়েছেন।

রোববার (৩০ আগস্ট) এ ঘটনা ঘটে। নিহত সোহাগ মিয়া চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের চিমটিবিল সীমান্ত এলাকার বাসিন্দা।


নিহতের চাচা আব্দুল কাদির জানান,  প্রতিদিনের মতো আজ সকালে সোহাগ সীমান্ত এলাকায় গরু চরাতে যায়। এ সময় বিএসএফ হঠাৎ তার ওপর গুলি চালায়। পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করলে, একপর্যায়ে সীমান্ত এলাকায় তাকে পড়ে থাকতে দেখেন।

পরে উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সিরাজাম মুনিরা তাকে মৃত ঘোষণা করেন। 

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  সাইফুল ইসলাম জানান, সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যপারে বিজিবির সঙ্গে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/মহু
  বিষয়:   হবিগঞ্জ  সীমান্ত  বিএসএফ  বাংলাদেশি  নিহত  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: