সাইপ্রাসের উত্তর উপকূলে ২৬০ যাত্রীসহ ফেরি ডুবি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

উত্তর সাইপ্রাসের উপকূলে ২৬০ জনের বেশি যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী ফেরি ডুবে গেছে। রোববার (৩০ আগস্ট) বন্দর ছাড়ার কিছুক্ষণ পরই

2026-08-30T18:25:17+00:00
2026-08-30T18:25:17+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
সাইপ্রাসের উত্তর উপকূলে ২৬০ যাত্রীসহ ফেরি ডুবি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ৬:২৫ পিএম 
উত্তর সাইপ্রাসের উপকূলে ২৬০ জনের বেশি যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী ফেরি ডুবে গেছে। ছবি : দ্য ইকোনমিক টাইমস
উত্তর সাইপ্রাসের উপকূলে ২৬০ জনের বেশি যাত্রী নিয়ে একটি যাত্রীবাহী ফেরি ডুবে গেছে। রোববার (৩০ আগস্ট) বন্দর ছাড়ার কিছুক্ষণ পরই ফেরিটি দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনায় উদ্ধার অভিযান শুরু হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। 

স্থানীয় টেলিভিশনকে উত্তর সাইপ্রাসের স্বঘোষিত তুর্কি প্রজাতন্ত্রের (টিআরএনসি) পরিবহনমন্ত্রী এরহান আরিকলি জানিয়েছেন, দুর্ঘটনার পর এখন পর্যন্ত প্রায় ১০০ যাত্রীকে উদ্ধার করে তীরে নেওয়া হয়েছে।

তুর্কি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ফেরিটি উত্তর সাইপ্রাসের কিরেনিয়া বা গিরনে বন্দর থেকে তুরস্কের মেরসিন প্রদেশের তাসুজু বন্দরের উদ্দেশে যাত্রা করেছিল। পথে এটি ডুবে যায়। 

মন্ত্রী আরিকলির দেওয়া তথ্য অনুযায়ী, ফেরিটিতে মোট ২৬৭ জন ছিলেন। তাদের মধ্যে ২৫৯ জন যাত্রী এবং ৮ জন ক্রু সদস্য।

দুর্ঘটনার পর উদ্ধার ও স্বাস্থ্যসেবা সংস্থাগুলোকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে টিআরএনসির স্বাস্থ্য মন্ত্রণালয়।


এদিকে দুর্ঘটনার পরপরই তুরস্কের উদ্ধারকারী দলগুলো অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করেছে। তুরস্কের ভাইস প্রেসিডেন্ট জেভদেত ইলমাজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ঘটনাটি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং উদ্ধার তৎপরতায় সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।

তুরস্কের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম টিআরটি জানিয়েছে, উপকূল থেকে প্রায় ৭ দশমিক ৫ কিলোমিটার (৪ নটিক্যাল মাইল) দূরে গিয়ে ফেরিটিতে পানি ঢুকতে শুরু করে।

উল্লেখ্য, ১৯৭৪ সাল থেকে সাইপ্রাস দ্বীপটি বিভক্ত। এর উত্তরাঞ্চল স্বঘোষিত তুর্কি প্রজাতন্ত্রের নিয়ন্ত্রণে রয়েছে, যেটিকে আন্তর্জাতিকভাবে শুধু তুরস্ক স্বীকৃতি দিয়েছে।


সময়ের আলো/ইউএমএইচ 


  বিষয়:   উত্তর সাইপ্রাস  যাত্রী  ফেরি  ডুবি 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: